চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দর্শক দেখছে বলেই দ্বিতীয় সপ্তাহে হল বাড়লো’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:02 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2020
in বিনোদন
A A

১৪ ফেব্রুয়ারি শাকিব খান প্রযোজিত ছবি ‘বীর’ মুক্তি পেয়েছিল ৮০ সিনেমা হলে। মুক্তির পর কাজী হায়াৎ পরিচালিত এ ছবিটির হল রিপোর্ট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও দ্বিতীয় সপ্তাহে বাড়লো হল সংখ্যা।

প্রতিষ্ঠানটির কর্ণধার শাকিব খান চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রথম সপ্তাহে ‘বীর’-এর রেজাল্ট খুবই ভালো। দর্শক ছবিটি দেখছেন, তাই দ্বিতীয় সপ্তাহে না কমে বরং হল বেড়েছে। যারা ‘বীর’ প্রদর্শন করছে তারা তো আগামী রোজার পর্যন্ত চালাতে চায়!

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে দেশের ৮৪ সিনেমা হলে চলছে ‘বীর’। জানিয়েছে ‘বীর’-এর প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস।

আগের সপ্তাহের মতো শাকিব খানের ‘বীর’-এর দাপটে চলতি সপ্তাহেও অন্য ছবি নেই! তবে প্রযোজক ও পরিবেশক সমিতি চ্যানেল আই অনলাইনকে জানায়, আমদানির হয়ে ‘রবিবার’ নামে কলকাতার একটি ছবি মুক্তি পেয়েছে। জয়া আহসান ও প্রসেনজিতের এ ছবিটি মুক্তির আবেদন করেছিলেন অনন্য মামুন।

রবিবার ছবিটির পরিবেশক জানিয়েছেন, শেরপুর এবং কক্সবাজারের মাত্র দুটি সিনেমা হলে নামে মাত্র ‘রবিবার’ মুক্তি দেওয়া হয়েছে। পরিচালক অনন্য মামুন জানান, ২৮ ফেব্রুয়ারি তিনি ‘রবিবার’ ছবিটি আরো বেশি সিনেমা হলে মুক্তি দিবেন।

হিরো দ্য সুপারস্টার ও পাসওয়ার্ড ছবির সাফল্যের পর শাকিব খান প্রযোজিত ‘বীর’ ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন শবনম বুবলী, মিশা সওদাগর, কাজী হায়াৎ, নাদিম, সোহেল খান, শিবা শানু, জাদু আজাদ প্রমুখ।

Tags: কাজী হায়াৎজাদু আজাদনাদিমমিশা সওদাগরলিড বিনোদনশবনম বুবলীশাকিব খানশিবা শানুসোহেল খান
Previous Post

মুমিনুল কথা দিলেন ‘কেউ ১০০, ২২০ বা ৩০০ করবেই’

Next Post

কেবল শেখার জন্য টেস্ট দলে মোস্তাফিজ!

Next Post
বাংলাদেশি যুবক ক্রিকেটার, স্টেডিয়ামে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেবল শেখার জন্য টেস্ট দলে মোস্তাফিজ!

বিদেশী উচ্চারণে যারা বাংলা বলেন তাদের প্রতি করুণা হয়: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT