চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় ই-মেইলে আফগান দোভাষীর তথ্য লঙ্ঘণের বিষয়টি উন্মোচিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:07 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2021
in আন্তর্জাতিক
A A
আফগানিস্তানের সেনা নিরাপত্তা চেকপোস্টে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দ্বিতীয় ই-মেইলে আফগান দোভাষীর ব্যক্তিগত পরিচয় ও তথ্য লঙ্ঘণের বিষয়টি উন্মোচিত করেছে বিবিসি।

বিবিসি জানিয়েছে, আফগান রিলোকেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্স পলিসি (আরাপ) এর অধীনে যুক্তরাজ্যে আসার যোগ্য হতে পারে এমন কয়েক ডজন আফগানকে ভুলবশত এই মাসের শুরুতে একটি ইমেইল কপি করা হয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি ইমেইলের অনুলিপি ভুলবশত অন্য ঠিকানায় পাঠানো হয়। দোভাষীদের অবস্থান ও পরিচয়সংক্রান্ত তথ্য ফাঁস হয়ে যাওয়ায় তারা বিপদে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এরই মধ্যে আফগান দোভাষীর ইমেইলের ঠিকানা নিয়ে তথ্য লঙ্ঘনের ঘটনার তদন্ত শুরু করেছেন প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।

আফগানিস্তানের আড়াই শতাধিক দোভাষী যুক্তরাজ্যে বসবাস করতে আগ্রহী। তাদের মধ্যে আবার অনেকে আত্মগোপনে রয়েছেন।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক ইমেইলে ‘ভুলবশত’ তাদের সবার ইমেইল ঠিকানা কপি করে বসানো হয়েছিল।

এর ফলে পাঠানো ইমেইলটির সব প্রাপকরাই দোভাষীদের সবার ইমেইল ঠিকানা, সেখানে থাকা নাম ও কারও কারও ছবিও দেখতে পাবেন।

এ ঘটনার জন্য যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ক্ষমা প্রার্থনা করেছে। ইমেইলটি আফগানিস্তানে থাকেন, এমন দোভাষী অথবা আফগানিস্তান ছেড়ে চলে গেছেন, এমন দোভাষীদের কাছে পাঠানো হয়েছিল।

যুক্তরাজ্যের রক্ষণশীল দলের পার্লামেন্ট সদস্য এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী জনি মার্কার বলেছেন, দোভাষীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা খুবই লজ্জাজনক। এ ধরনের ইমেইল যাওয়ার পর অনেকেই ভয়ে ঘরবাড়ি ছেড়েছেন।

যুক্তরাজ্যের আফগান রিলোকেশনস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স পলিসির দায়িত্বে থাকা একটি দল এই ইমেইল পাঠিয়েছিল। গত মাসে তালেবানের ক্ষমতা দখলের পর থেকে এই দল দোভাষীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিল।

তবে এই ইমেইল পেয়েছেন—এমন একজন দোভাষী জানান, আড়াই শতাধিক আফগান, যারা ব্রিটিশ বাহিনীর জন্য কাজ করেছেন, তারাও ইমেইলের এমন কপি পেয়েছেন।

একজন দোভাষী বিবিসিকে জানান, এ ধরনের ভুল দোভাষীদের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে। বিশেষ করে যারা আফগানিস্তানে রয়েছেন, তারা বেশি ঝুঁকিতে পড়তে পারেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য ভুল বোঝার পরই ৩০ মিনিটের মধ্যে আরও ইমেইল পাঠায়। এতে আগের ইমেইল মুছে ফেলতে অনুরোধ জানানো হয়। দোভাষীদের নিজেদের ইমেইলের ঠিকানা মুছে ফেলার জন্যও সুপারিশ করা হয়।

Previous Post

আসেনসিওর হ্যাটট্রিকের রাতে বেনজেমার ‘ডাবল সেঞ্চুরি’

Next Post

চাঁদপুরে ৩ কলেজছাত্রী করোনা আক্রান্ত

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে ৩ কলেজছাত্রী করোনা আক্রান্ত

নওয়াজের ছবি, তিনি ক্যাপ পরেছেন, আলোচনায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমদিকে ইংরেজি সংলাপে সমস্যা হয়েছে: 'নো ল্যান্ডস ম্যান' প্রসঙ্গে নওয়াজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT