চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয়দফায় খুলবে জট?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল খেলোয়াড় মেসি মাঠে, চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সা-মেসি পরিস্থিতি জট পাকিয়ে আছে। কোনো পক্ষেরই ছাড় দেয়ার আভাস মিলছিল না। অনড়ভাব কাটে মেসির বাবা আর বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউয়ের প্রথমদফা আলোচনার পর। মেলে ঘটনার নাটকীয় মোড়ের ইঙ্গিত। সেই সূত্রেই প্রশ্ন, দুপক্ষের দ্বিতীয়দফার আলোচনার পর মিটে যাচ্ছে ঝামেলা? শুক্রবার আবারও বসছেন তারা।

বেশ লম্বা একটা সময় চলে গেছে মেসির দলবদল পরিস্থিতির ঘোলাটেভাব। আর্জেন্টাইন ফরোয়ার্ড বার্সেলোনায় থাকছেন নাকি চলে যাচ্ছেন ন্যু ক্যাম্প ছেড়ে, পরিষ্কার নয় এখনও। জয়টা বার্সার হওয়ার পালে হাওয়া লাগতে শুরু করেছে বৃহস্পতিবার থেকে। দৃশ্যপট পাল্টে যাওয়ার আভাস।

মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি ইঙ্গিত দিয়েছেন, আরেকটা মৌসুম কাতালোনিয়াতে কাটিয়ে দিতে পারেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। শুক্রবার যে দ্বিতীয়দফায় আলোচনায় বসার কথা দুপক্ষের, তাতেই মিলে যেতে পারে সমাধান পথও, এ কথাটা অবশ্য স্প্যানিশ সংবাদমাধ্যমের।

বার্সেলোনায় নিজ ফ্ল্যাটে ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউয়ের সঙ্গে প্রথমদফার আলোচনায় বসেছিলেন হোর্হে মেসি। তার সঙ্গে উপস্থিত ছিলেন আরেক ছেলে, তথা মেসির ভাই এবং উপদেষ্টা রদ্রিগো মেসি। বার্তেমেউয়ের সঙ্গে ছিলেন বোর্ডের একজন পরিচালক হাভিয়ের বোর্দাস।

আলোচনায় বার্তেমেউ একটা কথাই বারবার পুনরাবৃত্তি করেছেন, কোনো অবস্থাতেই তারা মেসিকে যেতে দেবেন না। বরং মেসিকে ঘিরেই ভবিষ্যতের নতুন বার্সা গড়ার পরিকল্পনা সাজানো হয়েছে এবং তিনিই হবেন এর মূল স্তম্ভ।

আর মেসি যদি যেতেই চান, তাতে যেকোনো ক্লাবকে বিনিময়ে ৭০০ মিলিয়ন রিলিজ ক্লজ পরিশোধ করতেই হবে। কোনভাবেই তাকে বিনা ট্রান্সফার ফিতে যেতে দেয়া হবে না।

হোর্হে মেসিও খুব সহজ সরল ভাষায় বুঝিয়ে দিয়েছেন, তার ছেলে আর কিছুতেই ন্যু ক্যাম্পে খেলতে নামছেন না। রোজারিও থেকে এল প্রাত বিমানবন্দরে নেমেও তিনি সাংবাদিকদের বলেছিলেন, তার ছেলের বার্সায় থাকা খুব কঠিন।

পরে মিডিয়াসেটকে আবার অন্য কথা বলেছেন হোর্হে। আলোচনা শেষে মেসির বাবার বক্তব্য, সবকিছু ঠিক আছে। আলোচনা সফল! তাহলে ২০২১ সাল পর্যন্ত মেসি থাকছেন বার্সাতে? এমন প্রশ্নের উত্তরে হোর্হের জবাব ছিল একশব্দে, ‘হ্যাঁ’!

বার্সার পক্ষ থেকে বলা হয়েছে এমুহূর্তে দলবদল করা উচিৎ হবে না তাদের অধিনায়কের। বরং তাদেরকে একটা মৌসুম সময় দেয়া হোক, মেসিকে ঘিরেই তাদের ভবিষ্যৎ বার্সা গড়ে তোলা হবে। যদি সামনের মৌসুমেও দল মনের মতো না হয়, তখন না হয় বিনা ট্রান্সফার ফিতেই চলে যাবেন আর্জেন্টাইন মহাতারকা।

এরপর থেকেই মেসির ম্যানসিটি যাত্রার সম্ভাবনার ইতি দেখতে শুরু করেছেন বিশ্লেষকরা। এখন জটটা পুরোপুরি খুলে যাওয়ার অপেক্ষা। কে জানে মেসির মনোকাশে হয়ত শুক্রবারই উদয় দেবে সেই অপেক্ষার প্রহর শেষের সূর্য!

Tags: বার্তেমেউবার্সাবার্সেলোনামেসিমেসির দলবদলম্যানচেস্টার সিটিরদ্রিগো মেসিলা লিগালিওনেল মেসিহোর্হে মেসি
Previous Post

রাজনীতি যখন আদর্শবোধের সোপান হয়ে ওঠে

Next Post

করোনাভাইরাস: নতুন শনাক্ত ১৯২৯, মৃত ২৯

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: নতুন শনাক্ত ১৯২৯, মৃত ২৯

বৈরুতের ধ্বংসস্তূপে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিস্ফোরণের এক মাস পর বৈরুতের ধ্বংসস্তূপে প্রাণের সন্ধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT