চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোলেশ্বরের বড় জয়ের নায়ক সেঞ্চুরিয়ান ইমতিয়াজ

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
5:54 অপরাহ্ন 17, মে 2017
in স্পোর্টস
A A

ইমতিয়াজ হোসেন তান্নার অপরাজিত সেঞ্চুরিতে খেলারঘরকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ফতুল্লায় দশম রাউন্ডের ম্যাচে খেলাঘরের দেয়া ১৭৯ রানের সহজ লক্ষ্য ৩৩.১ ওভার হাতে রেখেই টপকে যায় দোলেশ্বর।

বুধবার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৯৯ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ১০৭ রানে অপরাজিত থাকেন ম্যাচসেরা ইমতিয়াজ। আরেক ওপেনার আব্দুল মজিদ ১০১ বল খেলে করেন ৬৪ রান। তার ইনিংসে ছিল ৪টি চার ও একটি ছয়ের মার।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে বসে খেলাঘর। পঞ্চম উইকেট জুটিতে অমিত মজুমদার ও শ্রীলঙ্কান ক্রিকেটার সুরাজ রানদিভ ৭০ রানের জুটিতে বিপর্যয় কাটান। ৭৩ রানের ইনিংস খেলে অমিত সাজঘরে ফিরলে ভাঙে এই জুটি। পরে আর কোন বড় জুটি গড়তে পারেনি দলটি। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে রানদিভের ব্যাটে।

প্রিমিয়ার লিগের সর্বোচ্চ উইকেট শিকারি আরাফাত সানি নিয়েছেন ৩ উইকেট। আট ওভারে মাত্র ১৪ রান দেন দোলেশ্বরের এই বাঁহাতি স্পিনার। ১০ ম্যাচে সানির উইকেট ২৬টি।

শ্রীলঙ্কান পেসার চতুরাঙা ডি সিলভা নিয়েছেন ৩টি উইকেট। ফরহাদ রেজা ২টি, দেলোয়ার হোসেন ও শরিফউল্লাহ নিয়েছেন একটি করে উইকেট।

বড় ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে প্রাইম দোলেশ্বর। ১০ ম্যাচে তার জয় ৭টি। সমান ম্যাচে ৩ জয় নিয়ে নবম স্থানেই থাকল খেলাঘর।

Tags: ঢাক প্রিমিয়ার লিগদোলেশ্বর
Previous Post

সেনানিবাসের বাইরে জনবিরক্তির শাস্তি কী?

Next Post

মিডলঅর্ডারে রানরেটের সঙ্গে ‘যুদ্ধ’

Next Post

মিডলঅর্ডারে রানরেটের সঙ্গে ‘যুদ্ধ’

ইনিয়েস্তার ‘ট্রেবল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT