চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দোলা রে’ গানের শুটিং শেষ করতে লেগেছিল ১৬ দিন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 16, মে 2021
in বিনোদন
A A
Traditional Bengali dance performance with women in colorful sarees and jewelry. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ফ্রেমে মাধুরী-ঐশ্বরিয়া। তাদের হৃদয় হরণ করা নাচ আর শ্রেয়া ঘোষাল ও কবিতা কৃষ্ণমূর্তির অসাধারণ গায়কী। সব মিলিয়ে ‘দেবদাস’ সিনেমার ‘দোলা রে’ গানটি শ্রোতাদের কাছে আজও সজীব।

অথচ এই গানটি শুটিং করতে হিমশিম খেতে হয়েছিল সঞ্জয় লীলা বানসালিকে। ১৬ দিনে শেষ হয়েছিল গানের শুটিং!

গানটির কোরিওগ্রাফি করেছিলেন প্রয়াত সরোজ খান। এক সাক্ষাতকারে সরোজ খানের ভাই সুরেশ দোলারে গানটি সম্পর্কে জানান, ‘ঐশ্বরিয়া ও মাধুরী দুজনে একসঙ্গে নাচতে আপত্তি করেননি। তবে হ্যাঁ, ১৬ দিন লেগেছিল ‘দোলা রে’ গানের শুটিং শেষ।’

সুরেশ জানান, এই গানের দায়িত্ব সঞ্জয় লীলা বানসালি চোখ বন্ধ করে সরোজ খানের হাতে ছেড়ে দিয়েছিলেন। কাজ শেষ হওয়ার পর খুঁতখুঁতে বানসালির বেশ পছন্দ হয়েছিল সরোজের কাজ।

দেরী হয়েছিল কেন? উত্তরে সুরেশ বলেন, “ভারতের দুই সেরা নৃত্যশিল্পী- মাধুরী ও ঐশ্বরিয়া এক গানে। তাই কখনও তাদের নাচের অমিল হয়ে যেত। আমার বোন নিখুঁত চাইতেন, তাই ভুলগুলো গ্রহণ করতে পারতেন না। একবার বলেছিলেন, ‘চলবে, কিন্তু দর্শক দেখবে না।’ আমাকে বলেছিলেন, ‘যেহেতু আমি দেখতে পারছি, দর্শকের চোখেও পড়বে।’ মাধুরী ও ঐশ্বরিয়ার সমন্বয় এত সহজ ছিল না। তার ওপর এটি সরোজ খান ও সঞ্জয় লীলা বানসালির কাজ।”

তিনি জানান, শুটিং-এর সময় পুরো টিমই বুঝতে পারছিল যে মনে রাখার মতো একটি গান হতে যাচ্ছে ‘দোলা রে।’ গানটি প্রকাশ পাওয়ার পর দর্শক মুগ্ধ হয়েছে।

‘দোলা রে’ গানের জন্য সরোজ খান অষ্টমবারের মতো সেরা কোরিওগ্রাফার হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন।

Tags: ঐশ্বরিয়া রায়কবিতা কৃষ্ণমূর্তিদেবদাসমাধুরী দীক্ষিতশ্রেয়া ঘোষালসঞ্জয় লীলা বানসালিসরোজ খান
Previous Post

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল

Next Post

শেখ হাসিনা সংগ্রামী নেতা থেকে কালজয়ী রাষ্ট্রনায়ক: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের speaking at a press conference in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সংগ্রামী নেতা থেকে কালজয়ী রাষ্ট্রনায়ক: ওবায়দুল কাদের

Bangladesh road with minimal traffic and urban buildings in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT