চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোকান উদ্বোধন করতে গিয়ে আর ফেরা হলো না বাবা-ছেলের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:27 পূর্বাহ্ন 05, মার্চ 2022
in চাঁদপুর, জনপদ
A A
রাতের সময় দোকান উদ্বোধনের সময় মানুষের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ মার্চ) রাতে বলাখাল বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান ও তার ৮ বছরের ছেলে বায়েজিদ।

বাজারের ব্যবসায়ীরা জানান, জিল্লুর রহমানের আরেক ছেলে জুবায়ের হাজীগঞ্জের দোকান উদ্বোধন করেন শুক্রবার সন্ধ্যায়। দোকান উদ্বোধন করতে  জিল্লুর রহমানের সাথে আসেন শিশু বায়জিত। মিষ্টি বিলি করতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনাস্থলে মারা যায় শিশু বায়জিত। তার বাবা জিল্লুর রহমানকে স্থানীয়রা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বড় ছেলে জুবায়ের বলেন, বলাখাল বাজারে ‘মদিনা প্লাস্টিক’ নামে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে আসেন বাবা জিল্লুর রহমান ও ছোট ভাই বায়েজিদ। উদ্বোধনের পর রাস্তা পার হতে গিয়ে বিপরীত থেকে চাঁদপুরগামী দ্রুত গতির একটি পিকআপভ্যানের চাপায় তারা দুজনেই গুরুতর আহত হন।

এই দুর্ঘটনার পর সড়কে ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজেদুল করিম জোয়ার্দার দমকল বাহিনী নিয়ে ঘটনাস্থল থেকে শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাজীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। মরদেহ থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।

Tags: বাবা ছেলের মৃত্যুসড়ক দুর্ঘটনা
Previous Post

পশুর নদীতে আবারও কয়লাবাহী কার্গো ডুবি

Next Post

বড় বিনিয়োগ আসছে দেশের প্রাণিসম্পদে

Next Post
প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের জন্য কর্মকর্তাদের পরিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় বিনিয়োগ আসছে দেশের প্রাণিসম্পদে

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ওয়ার্ন ও মার্শের স্মরণে বাংলাদেশ ম্যাচে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ম্যাচে ওয়ার্ন-মার্শকে স্মরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT