চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দৈনিক ইনকিলাবে গণছাঁটাইয়ে বিএফইউজে ও ডিইউজের ক্ষোভ-উদ্বেগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:18 অপরাহ্ন 04, মে 2017
in বাংলাদেশ
A A

দৈনিক ইনকিলাবে গণচাকরিচ্যুতির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা।

বিএফইউজে’র সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে’র সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এক যুক্ত বিবৃতিতে গত কয়েক দিনে দৈনিক ইনকিলাবের ২১জন সাংবাদিককে বিনা নোটিশে ছাঁটাই এবং আরও বহু সংখ্যক সাংবাদিককে ওয়েজবোর্ডের পরিবর্তে নির্ধারিত বেতনে চাকরিতে বাধ্য করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দৈনিক ইনকিলাব দেশের ঐতিহ্যবাহী ও শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক। দেশের বিভিন্ন ক্রান্তিকালে পত্রিকাটি গণতন্ত্র, মৌলিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও মেহনতি মানুষের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করে প্রশংসিত হয়েছে। সেই পত্রিকায় নির্বিচারে ও গণহারে সাংবাদিকদের চাকরিচ্যুতি অনাকাঙ্খিত ও অনভিপ্রেত।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দেশের প্রচলিত আইনে যে কোন গণমাধ্যমের কর্মীকে ছাঁটাই করার সুযোগ রয়েছে। কিন্তু সেটা করতে হবে পূর্বনোটিশ দিয়ে এবং সর্বশেষ ওয়েজবোর্ড অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে। অত্যন্ত দু:খ ও পরিতাপের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, দৈনিক ইনকিলাব প্রচলিত আইন-কানুন, বিধি-বিধান এমনকি ন্যুনতম মানবিক বিবেচনাবোধের তোয়াক্কা না করে গণছাঁটাই করে চলেছে। কোন দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠানের কাছে এমন আচরণ অগ্রহণযোগ্য।

সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে দৈনিক ইনকিলাবে গণচাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার, সাংবাদিকদের ন্যায্য পাওনা পরিশোধ ও কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবী জানান।

Tags: ঢাকা সাংবাদিক ইউনিয়নদৈনিক ইনকিলাব
Previous Post

ভিডিও কনফারেন্সে মোদির সঙ্গে কথা বলবেন শেখ হাসিনা

Next Post

মুখ খুললেন পিট

Next Post
অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট

মুখ খুললেন পিট

ছয় হাজার বিয়ের প্রস্তাব!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT