চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেড়শ রানের লিড দিলে অন্যরকম হতে পারত’

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
8:29 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2017
in স্পোর্টস
A A
ক্রিকেটার ও বিজয়ী খেলোয়াড়ের হাতে ট্রফি, পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: চার দিনেই শেষ হয়ে গেল চট্টগ্রাম টেস্ট। প্রথম তিন দিনের ব্যাটিং সহায়ক উইকেট চতুর্থ দিনের শুরু থেকেই হয়ে উঠল ব্যাটসম্যানদের ফাঁদ! যে দিনটাতেই কিনা দ্বিতীয় ইনিংস শুরু বাংলাদেশের। অস্ট্রেলিয়া শেষ উইকেট নিয়ে মাঠে এসে সকালে কোনও রান যোগ করতে পারেনি। লিড সেই ৭২-ই থাকল। পরে অসমান বাউন্স-টার্নের উইকেটে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সামনে ওই লিডটা বোঝার মত চাপল।

সেই চাপ নিয়ে বেশিদূর এগোতে পারেনি বাংলাদেশ। অলআউট ১৫৭ রানে। তাতে অজিদের লক্ষ্য দেয়া গেল একশরও কম, ৮৬। তিন উইকেট হারিয়ে সেটা টপকে গেছে সফরকারীরা। ১-১ সমতায় শেষ সিরিজ।

ম্যাচ শেষে অধিনায়ক মুশফিকুর রহিম হারের কারণ হিসেবে প্রথম ইনিংসে পিছিয়ে পড়াকেই সামনে আনলেন, ‘এই টেস্টে সেকেন্ড ইনিংসের চেয়ে প্রথম ইনিংসে আমাদের জন্য অনেক বড় রোল প্লে করেছে। আমরা যেখানে অনেকটা পিছিয়ে ছিলাম। এমন ফ্ল্যাট উইকেটে, প্রথম দিনে যেরকম ছিল, এমন কোনও স্পিন ছিল না যা আনপ্লেয়েবল বা রিস্কি। ওই জায়গায় আমরা অনেকখানি পিছিয়ে পড়েছি। প্রথম ইনিংসে যদি চারশর কাছাকাছি করতে পারতাম, হয়ত ১৫০ রানের লিড দিতে পারতাম। সেটা দিলে অন্যরকম হতে পারত।’

শেষের দিকে উইকেট ভাঙবে তা জানাই ছিল। তারপরও ব্যাটসম্যানের আরেকটু লড়াই আশা করেছিলেন মুশফিক। দুই ইনিংসে ১৩ উইকেট নিয়ে অজি অফস্পিনার নাথান লায়নই আসল পার্থক্যটা গড়ে দিয়েছেন। মুশফিকও সেটাই সামনে আনলেন।

‘এই উইকেট থেকে যতটুকু সুবিধা পাওয়ার কথা সেটা আমাদের চেয়ে অস্ট্রেলিয়াই বেশি কাজে লাগাতে পেরেছে। লায়ন একমাত্র বোলার যে কিনা দুর্দান্ত ছিল। এখান থেকে সুবিধা নিতে পেরেছে ভালোভাবেই। আমাদের ব্যাটসম্যানদের কাজটাতাতে কঠিন হয়ে গেছে। কিছু আউট ছিল দুর্ভাগ্যজনকও। এমন দুই-তিনটা আউট আছে। তারপরও মনে করি, প্রদর্শনটা ভালো হলে আরও একটা-দুইটা সেশন খেলা যেতো।’

ছবি: সাকিব উল ইসলাম

Previous Post

‘মিয়ানমারের দমন প্রক্রিয়া বাংলাদেশের জন্য সমস্যা সৃষ্টিকারী’

Next Post

অস্ট্রেলিয়াকে মুশফিকের ধন্যবাদ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়াকে মুশফিকের ধন্যবাদ

বাংলাদেশের প্রতিনিধিরা প্রেস কনফারেন্সে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপে ৯৩ হাজারের পরিসংখ্যান ভিত্তিহীন: আয়েবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT