চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেড়শ উইকেটের মাইলফলকে সাকিব, আইসিসির অভিনন্দন

রেজাউল করিম by রেজাউল করিম
2:10 অপরাহ্ন 22, অক্টোবর 2016
in স্পোর্টস
A A

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ১৫০ উইকেট লাভ করায় সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

শনিবার ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন এই মাইলফলক স্পর্শ করেন সাকিব।

আইসিসির ওয়েবসাইটে দেয়া অভিনন্দন বার্তায় বলা হয়, প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে ১৫০ উইকেট লাভ করায় সাকিব আল হাসানকে অভিনন্দন।

চট্টগ্রাম টেস্টে মাঠে নামার আগে টেস্টে সাকিবের উইকেট সংখ্যা ছিল ১৪২ ম্যাচে ১৪৭। প্রথম ইনিংসে দুই উইকেট তুলে নিয়ে সংখ্যাটা দাঁড়ায় ১৪৯। দ্বিতীয় ইনিংসে ইংলিশ ওপেনার বেন ডাকেটকে আউট করে এই নতুন উচ্চায় পৌঁছান সাকিব। পরে আরো দুটি উইকেট তুলে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

টেস্ট ক্রিকেটে ২৮২৩ রানের সঙ্গে তার উইকেট সংখ্যা দেড় শতাধিক। ১৬৩ ওয়ানডেতে সাকিবের উইকেট সংখ্যা ২১৫টি। আর ৫৪টি টি-টুয়েন্টি খেলে উইকেট পেয়েছেন ৬৫টি।

এদিকে, বোলারদের দাপটে জমে উঠেছে চট্টগ্রাম টেস্ট। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৯৩ রানে অলআউট করার পর বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় ২৪৮ রানে। আর দ্বিতীয় ইনিংসের শুরুতেই ৫ উইকেট তুলে নিয়ে ইংলিশদের চেপে ধরেছে বাংলাদেশ।

Tags: ইংল্যান্ড ক্রিকেটবাংলাদেশসাকিব
Previous Post

হিলারির প্রচারণা কার্যালয়ে ‘রহস্যময় দ্রব্য’!

Next Post

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নায়লা নাঈমের ব্রেস্ট ক্যান্সার ক্যাম্পেইন

Next Post

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নায়লা নাঈমের ব্রেস্ট ক্যান্সার ক্যাম্পেইন

বাবা হারালেন অভিনেত্রী ঊর্মিলা কর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT