চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ-জাতির স্বার্থকে ধারণ করুক আইন কমিশন: রাষ্ট্রপতি

নীলাদ্রি শেখর by নীলাদ্রি শেখর
6:36 অপরাহ্ন 04, জুন 2016
in বাংলাদেশ
A A

জনগণের প্রত্যাশা পূরণে বিচারকরা গণতন্ত্র, দেশ ও জনগণের স্বার্থে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। আইন কমিশনের ২০ বছর পূর্তির অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রত্যাশা করেন, দেশ ও জাতির স্বার্থকে ধারণ করে আইন কমিশন নতুন নতুন আইন প্রণয়নে সহযোগিতা করবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার বিচার বন্ধে দায়মুক্তি অধ্যাদেশ বাতিল করার আইনগত অভিমত দিয়ে ভূমিকা রেখেছে আইন কমিশন। এছাড়াও বিগত ২০ বছরে আইন কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে আইনের সংস্কার বিষয়ে বেশকিছু সুপারিশ পাঠানো হয় যার ভিত্তিতে সরকার আইন প্রণয়ন ও সংশোধন করেছে।

কমিশনের ২০ বছর পূর্তির অনুষ্ঠানে আইন কমিশনকে জনগণ ও মানুষের কল্যাণে আইনের সংস্কার ও সুপারিশ করতে বলেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেন, ‘ বাংলাদেশে বিদ্যমান আইনসমূহের অনেকগুলি সময়ের পরিবর্তনের সাথে সাথে অপ্রাসঙ্গিক ও অসামঞ্জস্য হয়ে পড়েছে। এসব আইন যুগোপযোগী করে তোলাও এখন সময়ের দাবি। আইন সংস্কার প্রস্তাব ও সুপারিশে যেনো জনগণের ইচ্ছা-অনিচ্ছা ও কল্যাণের প্রতিফলন ঘটে কমিশনকে তা সর্বাগ্রে বিবেচনা করতে হবে। আইন কমিশন আগামীতে দেশ ও জাতির স্বার্থকে ধারণ করে প্রয়োজনে নতুন নতুন আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরবে এবং গবেষণা ও বাস্তবতার নিরিখে সরকারকে পরামর্শ প্রদান করবে’।

সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, তাই কেউই যেন আইনের আশ্রয় বঞ্চিত না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের নজর দিতে বলেন রাষ্ট্রপতি। পাশাপাশি বিনা অপরাধে কেউ যেন সাজা না পায় সেদিকেও দৃষ্টি দিতে বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় জনগণ ন্যায় বিচার প্রত্যাশা করে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হলে কেবল ব্যক্তিই যে ক্ষতিগ্রস্থ হয় তা নয়। এর ফলে জনগণ বিচার বিভাগের প্রতি আস্থা হারায় এবং গণতন্ত্রের বিকাশ ও আইনের শাসন ব্যহত হয়’।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক, আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি খায়রুল হকসহ অন্যরা বক্তৃতা করেন।

Tags: আইন কমিশনরাষ্ট্রপতি
Previous Post

এবারের বাজেট অভ্যন্তরীণ শিল্প বিকাশে সহায়ক: পিডাব্লিউসি

Next Post

‘চ্যাম্পিয়ন আমাদের ছেড়ে চলে গেলেন’

Next Post

‘চ্যাম্পিয়ন আমাদের ছেড়ে চলে গেলেন’

৪২ মিনিটের ভিডিও চিত্রে মোহাম্মদ আলীর বাংলাদেশ সফর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT