চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে মৌলবাদী নীতি কোনো দিনও ঠাঁই পাবে না: শেখ পরশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:47 অপরাহ্ন 04, ডিসেম্বর 2020
in - সেমি লিড, রাজনীতি
A A
শেখ পরশ ও অন্যান্য নেতাদের জনসমাগমে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

এদেশে মৌলবাদী নীতি কোনো দিনও ঠাঁই পাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেছেন, যতদিন যুবলীগ আছে, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আছে; ততদিন মৌলবাদী নীতি বিস্তারের প্রশ্নই উঠে না।

শুক্রবার যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে যুবলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগের চেয়ারম্যান।

শেখ ফজলে শামস পরশ বলেন, এ মাটিতে ধর্মান্ধতার কোনো জায়গায় নেই, মৌলবাদের কোনো জায়গায় নেই। এই দেশ সৃষ্টি হয়েছিলো চার নীতির আদলে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ ও জাতীয়তাবাদ নিয়ে।

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, শেখ ফজলুল হক মণির যে ত্যাগ-তিতীক্ষা, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অগাধ বিশ্বাস এবং তার সংগ্রামী জীবনকে অনুসরণ করে আমাদের যুব সমাজকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা যে ত্যাগ-তিতীক্ষা করে যাচ্ছেন, আমাদের সেই আদর্শে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, আমাদের যুবসমাজ প্রগতিশীল রাজনীতিকে ধারণ করবে, বহন করবে। আমাদেরকে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার মূল্যবোধ নিয়েই সামনে নিয়ে যেতে হবে। ধর্মনিরপেক্ষতা আমাদের মূলনীতি। মুজিববাদের আদর্শ। আমাদের সংবিধানের মূল চারটি স্তম্ভের মধ্যে একটি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সুব্রত পাল, বদিউল আলম,ব্যারিস্টার শেখ ফজলে নাঈমসহ অনেকে।

Tags: যুবলীগশেখ ফজলুল হক মণিশেখ ফজলে শামস পরশ
Previous Post

নকশালবাড়ি: এক বসায় দেখার মতো সিরিজ

Next Post

পদ্মা সেতুর ৬ কিলোমিটার দৃশ্যমান, বাকি রইলো একটি স্প্যান

Next Post
পদ্মা সেতুর ৬ কিলোমিটার দৃশ্যমান, বাকি রইলো একটি স্প্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুর ৬ কিলোমিটার দৃশ্যমান, বাকি রইলো একটি স্প্যান

সালমা ঐতিহ্যবাহী পোশাক পরা, সুন্দর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কে এই সালমা, কেন গ্রেপ্তার হয়েছিলেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT