চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন ৩৭ লাখের বেশি মানুষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:30 অপরাহ্ন 16, মে 2021
in বাংলাদেশ, স্বাস্থ্য
A A
বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য প্রস্তুত একজন স্বাস্থ্যকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশেকরোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরুর পর থেকে আজ পর্যন্ত তা গ্রহণ করেছেন ৩৭ লাখ ৮৩ জন মানুষ। এর মধ্যে পুরুষ ২৩ লাখ ৭৮ হাজার ৬৭৫ জন এবং নারী ১৩ লাখ ২১ হাজার ৪০৮ জন।

আজ রোববার একদিনে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৮ হাজার ৯৩০ জন। যার মধ্যে পুরুষ ৩০ হাজার ৬৩৫ জন এবং নারী ১৮ হাজার ২৯৫ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ঢাকা মহানগরীতে ভ্যাকসিন নিয়েছেন ১০ হাজার ৭৫১ জন। এরমধ্যে পুরুষ ছয় হাজার ৪৫৭ জন ও নারী চার হাজার ২৯৪ জন ভ্যাকসিন নেন।

ঢাকা বিভাগে ভ্যাকসিন নিয়েছেন ২০ হাজার ৬৭ জন। এরমধ্যে পুরুষ ১২ হাজার ৩৪২ জন ও নারী সাত হাজার ৭২৫ জন ভ্যাকসিন নেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগে দুই হাজার ৭১৩ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ এক হাজার ৭২৫ ও নারী ৯৮৮ জন।

চট্টগ্রাম বিভাগে ছয় হাজার ৮৬২ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ছয় হাজার ৮৬২ জন ও নারী দুই হাজার ৪৪৮ জন ভ্যাকসিন নেন।

রাজশাহী বিভাগে চার হাজার ৯৮৪ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ তিন হাজার ১৩৪ জন ও নারী এক হাজার ৮৫০ জন।

রংপুর বিভাগে ছয় হাজার ৪০১ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ চার হাজার ১৪৪ জন ও নারী দুই হাজার ২৯৭ জন। খুলনা বিভাগে তিন হাজার ৭৭৮ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ দুই হাজার ২৬৬ ও নারী এক হাজার ৫১২ জন।

বরিশাল বিভাগে দুই হাজার ৪২০ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ এক হাজার ৫৪২ জন ও নারী ৮৭৮ জন এবং সিলেট বিভাগে এক হাজার ৭১৫ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ এক হাজার ১০৮ জন ও নারী ৫৯৭ জন।

আজ বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য সারাদেশে নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন। সারাদেশে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন। যার মধ্যে পুরুষ ৩৬ লাখ আট হাজার ৯৭৯ জন ও নারী ২২ লাখ ১০ হাজার ৯৩৩ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়। গত ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।

বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণ ভ্যাকসিন দেয়া শুরু হয়।

Tags: করোনাভ্যাকসিন আপডেটস্বাস্থ্য অধিদপ্তর
Previous Post

প্রাথমিক ও কিন্ডারগার্টেনের ছুটিও বাড়ল

Next Post

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দেশে গণতন্ত্রের মাইলফলক: রাষ্ট্রপতি

Next Post

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দেশে গণতন্ত্রের মাইলফলক: রাষ্ট্রপতি

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে জনসমাগমের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জয় হোক বাংলার সংগ্রামী মানুষের, জয় হোক শেখ হাসিনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT