চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরেছেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:08 পূর্বাহ্ন 02, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার সাকিব দেশে ফিরেছেন, ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেরার খবরে বিমানবন্দরে হইচই হোক চাননি সাকিব আল হাসান। যে কারণে কবে, কখন দেশে ফিরছেন গোপন রেখেছিলেন। মঙ্গলবার মধ্যরাতে অনেকটা নীরবে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছেছেন টাইগার অলরাউন্ডার।

দেশের ক্রিকেটারদের বিমানবন্দরে অভ্যর্থনার দায়িত্বে থাকা ওয়াসিম খান চ্যানেল আই অনলাইনকে জানান, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত আড়াইটার দিকে সাকিব ফিরেছেন। মার্চের মাঝামাঝিতে গিয়েছিলেন আমেরিকায়। পরিবারের বাকি সদস্যদের রেখে এসেছেন সেখানেই।

নিষেধাজ্ঞার মেয়াদ শেষের পথে তাই বাড়তি সতর্কতা সাকিবের। নিষিদ্ধ ক্রিকেটারকে নিয়ে দেশের মিডিয়ায় খুব বেশি মাতামাতি হলে, সেটি তার জন্য ভালো হবে না। আইসিসি ভালো চোখে দেখবে না। ভবিষ্যৎ ক্রিকেটারদের কাছে যেতে পারে নেতিবাচক বার্তা। নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত সাকিব নিজেকে তাই রাখতে চান আড়ালেই।

সব ঠিক থাকলে দুই মাস পর খেলতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেট। এজন্য নিজেকে প্রস্তুত করতে পরিবার নিউইয়র্কে রেখে সাকিবের দেশে ফেরা। অনুশীলনের জন্য তিনি বেছে নিয়েছেন বিকেএসপিকে। যেখানে সাধারণ মানুষ, এমনকি গণমাধ্যমের প্রবেশের অনুমতি নেই। সবার অলক্ষ্যেই সাকিব নিতে পারবেন মাঠে ফেরার প্রস্তুতি।

টাইগার অলরাউন্ডারের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে শ্রীলঙ্কা গিয়ে টেস্ট খেলবে বাংলাদেশ। সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ২৩ অক্টোবর শুর ‍হতে পারে বলে জানা গেছে বিসিবি সূত্রে।

ঠিক থাকলে নভেম্বরের শুরুতে লঙ্কায় সিরিজের দ্বিতীয় টেস্ট হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগার অলরাউন্ডারের প্রত্যাবর্তনের ম্যাচ। কেননা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চাইছেন সাকিবকে দ্রুত খেলায় ফেরাতে।

তার আগে উঠে যেতে হবে নিষেধাজ্ঞা। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় আইসিসি সাকিবকে দেয় দুবছরের নিষেধাজ্ঞা। যার মধ্যে একবছর স্থগিত নিষেধাজ্ঞা। নতুন করে কোনো বিতর্কে না জড়ালে শাস্তির পরের একবছর কার্যকর হওয়ার কথা নয়। সেজন্যই এতো তোড়জোড়। ২৯ অক্টোবর উঠে যাওয়ার কথা সাকিবের নির্বাসন রেখা।

Tags: টাইগার ক্রিকেটনিষেধাজ্ঞাবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশের শ্রীলঙ্কা সফরবিসিবিলিড স্পোর্টসসাকিব
Previous Post

কানাডায় স্কুল চালু: প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ

Next Post

জ্যাকব ব্লেক আহতের পর ট্রাম্পের কেনোশা পরিদর্শন

Next Post
ট্রাম্পের কেনোশা পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্যাকব ব্লেক আহতের পর ট্রাম্পের কেনোশা পরিদর্শন

বাংলাদেশের একজন সংবাদ প্রতিবেদক, ক্যাপ, চশমা পরা, পটভূমিতে কংক্রিট দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার নারী সাংবাদিককে নিয়ে বুদ্ধদেব দাশগুপ্তের ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT