চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরলো মিয়ানমারে উদ্ধার ১৫৫ বাংলাদেশী

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
2:27 পূর্বাহ্ন 22, জুলাই 2015
in বাংলাদেশ
A A

সাগরে ভাসমান অবস্থায় মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার আরো ১৫৫ জন বাংলাদেশী নাগরিককে ফেরত আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পতাকা বৈঠকের পর বিজিবি’র কাছে বাংলাদেশীদের হস্তান্তর করে মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগ। বিকাল ৫টার দিকে তাদের বাংলাদেশের ভূ-সীমানায় আনা হয়।

মিয়ানমারের ঢেকিবনিয়া সীমান্তে প্রায় ২ ঘন্টার বৈঠক শেষে দুপুর ১ টা ৫৫ মিনিটে হস্তান্তর প্রক্রিয়া বিষয়ে সিদ্ধান্তে আসে বিজিবি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশের ১০ সদস্যে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৭ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম। মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন মিয়ানমার ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিস্ট্রি ডিপার্টমেন্ট এর পরিচালক চ. নারিং।

ফেরত আনা বাংলাদেশীদের মধ্যে দেশের ১৪ টি জেলার নাগরিক রয়েছে। নারায়ণগঞ্জের ৪১ জন, জিনাইদাহের ১২ জন, মাদারীপুরের ১৫ জন, কুষ্টিয়ার ৪ জন, মাগুরার ৪ জন, পাবনার ১২ জন, যশোরের ৯ জন, সিরাজগঞ্জের ২৪ জন, চুয়াডাঙ্গার ১১ জন, কুমিল্লার ৫ জন, জয়পুরহাটের ৪ জন, সুনামগঞ্জের ৮ জন, সাতক্ষীরার ২ জন ও ফরিদপুরের ৪ জন রয়েছে বলে কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ জানিয়েছেন। ফেরত আনা বাংলাদেশীদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সীমান্ত এলাককায় উপস্থিত থেকে ১৫৫ বাংলাদেশীকে বুঝে নেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ।

অস্থায়ীভাবে তাদের দেখাশোনা করবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই ও এম।

১৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. রবিউল ইসলাম জানিয়েছেন, গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২০৮ জন অভিবাসীকে উদ্ধার করে মিয়ানমার। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে বাংলাদেশী হিসেবে শনাক্ত ১৫০ জনকে ৮ জুন এবং ৩৭ জনকে ১৯ জুন ফেরত আনা হয়। ২৯ মে মিয়ানমারের জলসীমা থেকে দেশটির নৌ-বাহিনী আরো ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে। এদের মধ্য থেকে ১৫৫ জনকে ফেরত আনা হলো। এ নিয়ে ৩ দফায় বাংলাদেশ ৩৪২ জন নাগরিক কে ফেরৎ আনলো।

Tags: অভিবাসীঅভিবাসী সমস্যামিয়ানমার
Previous Post

দিনাজপুরে জমি নিয়ে বিরোধে কলেজ ছাত্র নিহত

Next Post

চট্টগ্রাম টেস্টে ‘ধাক্কাকাণ্ড’

Next Post

চট্টগ্রাম টেস্টে ‘ধাক্কাকাণ্ড’

আজ বিশ্ব বাবা-মা দিবস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT