চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে প্রযুক্তির ভিত্তি রচনা করেন বঙ্গবন্ধু: জুনাইদ আহমেদ পলক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:43 অপরাহ্ন 10, মার্চ 2022
in তথ্যপ্রযুক্তি
A A
জুনাইদ আহমেদ পলক বঙ্গবন্ধুর প্রযুক্তির ভিত্তি রচনার উপর বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে প্রযুক্তির ভিত্তি রচনা করেছেন। ১৯৭৫ সালের ১৪ জুন রাঙামাটির বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপনের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়।

আজ বৃহস্পতিবার সিংড়া উপজেলা কোর্ট মাঠে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিংড়া উপজেলা ও সিংড়া পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার সততা, মেধা আর সাহসিকতা দিয়ে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। ১৩ বছরের পথ পরিক্রমায় মধ্যম আয়ের দেশ থেকে আমরা এখন উন্নত দেশের অভিযাত্রী।

তিনি বলেন, ‘উন্নত প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে এখন মানুষের জীবনযাত্রা অনেক সহজ, সুন্দর আর নিরাপদ। দেশে ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। ইন্টারনেটের ব্যবহার মূল্য কমিয়ে আনার সুফল পাওয়া যাচ্ছে’।

প্রতিমন্ত্রী পলক বলেন, ‘২০১০ সাল থেকে দেশে আট হাজার ডিজিটাল সেন্টারের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠিকে হাতের মুঠোয় ২০১টি নাগরিক সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্য দিয়ে নাগরিক সেবা গ্রহণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা ও দুর্নীতি রোধ করা হয়েছে’।

জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় ডিজিটাল বাংলাদেশের সকল প্লাটফর্ম তৈরি করে দিয়েছে বর্তমান সরকার। এসব প্লাটফর্ম ব্যবহার করে দেশে সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার তৈরী হয়েছে। বাড়িতে বসে এসব উদ্যোক্তা বৈদেশিক মুদ্রা উপার্জন করছেন। তথ্য প্রযুক্তি খাতে রপ্তানী আয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আওয়ালের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

সম্মেলনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার প্রমুখ।

Previous Post

বাউবি’র বোর্ড অব গভর্নর এর সদস্য হলেন সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান

Next Post

কেন্দ্রীয় চুক্তিতে জয়-ইয়াসির, তিন সংস্করণেই সাকিব

Next Post
বাংলাদেশ ক্রিকেটার জয় ও ইয়াসির অনুশীলনে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন্দ্রীয় চুক্তিতে জয়-ইয়াসির, তিন সংস্করণেই সাকিব

রাশিয়া-ইউক্রেন আলোচনা শেষ, আলোচকরা বৈঠকে বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্রগতি ছাড়াই রাশিয়া-ইউক্রেন আলোচনা শেষ হয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT