চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে নির্বাচনের নামে তামাশা হচ্ছে: সাকি

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
5:15 অপরাহ্ন 17, নভেম্বর 2020
in জনপদ, টাঙ্গাইল
A A
নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সাকি, বেশ কিছু মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গণসংহতি আন্দোলনের প্রদান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, এটা একটা ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন। এরমধ্যে গণতন্ত্রের নূন্যতম কিছু নাই। এইখানে যে নির্বাচনের নামে তামাশা হচ্ছে সেই তামাশার সাথে বিনোদন যোগাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, নির্বাচন কমিশনার এই রকম একটা তামাশা পূর্ণ নির্বাচন করে, আবার বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাকি বাংলাদেশ থেকে শিক্ষা নেয়া দরকার!

আজ (মঙ্গলবার) সকালে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

সাকি আরও বলেন, ‘‘এই নির্বাচন কমিশনের বিচার হবে। বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনারের। যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে মানুষের অধিকারের সাথে তামাশা করছেন, মানুষকে অপমান করেছেন সেই দিক থেকে আমরা মনে করি, বাংলাদেশের মানুষের নূন্যতম ভোটের অধিকার নেই। কেবল তাই নয় জীবনের নিরাপত্তা নাই।’’

‘‘সরকার শুধুমাত্র কিছু কিছু পক্ষকে খুশী করার চেষ্টা করছেন। রাষ্ট্রযন্ত্রের অংশীদারদের কাজে লাগিয়ে ভোট চুরি করেছেন গুন্ডাতন্ত্রকে ব্যবহার করে তারা ভোট চুরি করেছেন। জনগণের জীবন জাহান্নামে যাক এ নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই সেটা পরিষ্কার ভাবে প্রমাণিত হয়েছে। কাজেই জনগণের গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে এই সরকারের পতন ঘটানো হবে।’’

তিনি বলেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বর্তমান ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই করে এ সরকারের পতন অন্যদিকে আমাদের রাষ্ট্র ব্যবস্থার গণতন্ত্রীকরণ। আমরা সরকারের পতন চাই মানুষের ভোটাধিকার চাই এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চাই।

এসময় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও টাঙ্গাইল জেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: গণতন্ত্রনির্বাচননির্বাচন কমিশনার
Previous Post

‘সেক্রেড গেমস’ এর পর আবারও নেটফ্লিক্সে সাইফ আলী

Next Post

মডার্না বনাম ফাইজার: ভ্যাকসিনের লড়াইয়ে কার জয়?  

Next Post
মডার্না ও ফাইজার ভ্যাকসিনের জন্য কনটেইনারে প্রস্তুতি নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মডার্না বনাম ফাইজার: ভ্যাকসিনের লড়াইয়ে কার জয়?  

খাদ্য নিরাপত্তা নিয়ে বিভ্রান্তি দূর করতে এফএও’র উদ্যোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT