চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে চার শতাংশ প্রাপ্তবয়স্ক বিষন্নতায় ভুগছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:59 অপরাহ্ন 05, এপ্রিল 2017
in স্বাস্থ্য
A A
খালেদা জিয়া

পৃথিবীতে প্রায় ৩০ কোটি মানুষ বিষন্নতায় ভুগছে। দেশ ভেদে শতকরা ৩ থেকে ১৭ জন মানুষ বিষন্নতায় আক্রান্ত। বাংলাদেশের প্রাপ্ত বয়স্ক জনগোষ্ঠীর শতকরা ৪.৬ ভাগ বিষন্নতায় আক্রান্ত বলে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও বিশ্ব স্বাস্থ্যসংস্থার এক জরিপে  জানা গেছে।

বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৭ উপলক্ষে বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার ক্যলাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও বিশ্ব স্বাস্থ্যসংস্থার জরিপের বরাত দিয়ে তিনি এই তথ্য উপস্থাপন করা হয়।

 শুক্রবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস। জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। একই সাথে অন্যান্য জেলা ও উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হবে।

বিষন্নতার সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সার্বজনীন সমর্থন অর্জনের লক্ষ্যে এ বছরে বিশ্ব স্বাস্থ্য দিবসের নির্বাচিত বিষয় নির্ধারণ করা হয়েছে, ‘আসুন, বিষণ্নতা নিয়ে কথা বলি।’

জরিপে বলা হয়, বেশির ভাগ ক্ষেত্রে ৩০ থেকে ৪০ বছর বয়সে বিষণ্নতার লক্ষণ প্রথম বারের মতো দেখা যায়। এছাড়া ১৫ থেকে ১৮ বছর ও ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে এর ঝুঁকি কিছুটা বেশি। দীর্ঘ মেয়াদী রোগ, দারিদ্র, বেকারত্ব, একাকিত্ব, পারিবারিক ও সম্পর্কের সমস্যা, গর্ভকালীন ও প্রসব পরবর্তী সময়, বিবাহ বিচ্ছেদ, শারীরিক ও মানসিক নির্যাতন, প্রবাস জীবন, অভিবাসন, মাদকসেবন ইত্যাদির কারণে বিষণ্নতা দেখা দিতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী, সারাবিশ্বে প্রতিদিন প্রায় তিন হাজার মানুষ আত্মহত্যা করেন। এ হিসেবে বছরে আত্মহত্যার সংখ্যা প্রায় ১১ লাখ। এর মধ্যে বেশিরভাগ আত্মহত্যা ঘটে বিষণ্নতাজনিত কারণে। বর্তমান বিশ্বে ডিজিজ বার্ডেন হিসেবে বিষন্নতার স্থান তৃতীয়।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে স্বাস্থ্য ও পরিবার ক্যলাণ মন্ত্রী  মোহাম্মদ নাসিম রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত স্বল্প ওজনে জন্ম নেওয়া শিশুদের নিয়ে একটি জরিপের ফলাফল প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব রোকসানা কাদের, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ প্রমুখ বক্তব্য রাখেন।

স্বাস্থ্যসেবা নিয়ে রাজনীতি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্য সেবা নিয়ে আমি কোন রাজনীতি করিনা। সেবার বিষয় নিয়ে কারো রাজনীতি করা উচিত নয়। আশা করি স্বাস্থ্যসেবা নিয়ে কেউ রাজনীতি করবেন না। আমরা তো মানুষের জন্যই রাজনীতি করি।

Tags: বিশ্ব স্বাস্থ্য দিবসস্বাস্থ্যসেবা
Previous Post

শেয়ার বাজারে নিম্নমুখী সূচক

Next Post

প্রধানমন্ত্রীর সঙ্গে মক্কা-মদীনার ইমামের সাক্ষাত

Next Post

প্রধানমন্ত্রীর সঙ্গে মক্কা-মদীনার ইমামের সাক্ষাত

এইচপি ক্যাম্পে থাকবে স্পিনার হান্টের সেরারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT