চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:50 অপরাহ্ন 24, নভেম্বর 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
তথ্য প্রতিমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান বলেছেন, দেশে বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে।

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, খালেদা জিয়ার বয়স হয়েছে। আর এ বয়সে শারীরিক কিছু জটিলতা থেকে থাকে। এছাড়াও তিনি এর আগে তার সমস্যার জন্য বিদেশে চিকিৎসা করিয়েছেন। তবে তার প্রতি আমাদের সমবেদনা রয়েছে। দেশে তার সবোর্চ্চ চিকিৎসা হচ্ছে। সরকার তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করছে। বিদেশে চিকিৎসার বিষয়টি আইন মন্ত্রণালয় বিশ্লেষণ করছে।

প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের নিজ অফিসকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. মুরাদ বলেন, গণপরিবহনে ছাত্র-ছাত্রীদের সাথে অসৌজ্যনমূলক আচরণ দু:খজনক। এরকম আচরণ কাম্য নয়। নারী বা মেয়ে যেই হোক তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ যারাই করেছে তারা মানসিক বিকারগ্রস্থ এবং মানসিকভাবে অসুস্থ।

গণপরিহনের ভাড়া নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর সবদেশের গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও রয়েছে। শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান প্রতিমন্ত্রী।

দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে প্রতিমন্ত্রী তার অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, এই সাঈদী এদেশের অনেক অপকর্মের হোতা। তাকে জেলে রেখে রাষ্ট্রের অর্থে ভরণ পোষণ করানো হচ্ছে। এটা নিয়ে সবাইকে সোচ্চার হতে হবে। এক্ষেত্রে মিডিয়ার একটি বড় ভূমিকা পালন করতে হবে।

Previous Post

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংসদে বিশেষ আলোচনার প্রস্তাব

Next Post

অবশেষে টেস্টে মাহমুদউল্লাহর অবসরের কথা জানাল বিসিবি

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ ব্যাট ধরেছেন, প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে টেস্টে মাহমুদউল্লাহর অবসরের কথা জানাল বিসিবি

হিজবুল্লাহর পতাকা হাতে বহনকারী কর্মীরা, সমাবেশে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT