চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 23, মার্চ 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
আইইডিসিআর কর্মকর্তার সংবাদ সম্মেলনে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব কথা জানান।

তিনি বলেন: নতুন করে আক্রান্ত ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী। এই ছয়জনের মধ্যে গতকাল একজনের মৃত্যু হয়েছে।

সেব্রিনা ফ্লোরা বলেন: নতুন করে আক্রান্ত ৬ জনের মধ্যে একজনের বয়স ২০ থেকে ৩০, দু’জনের বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে, ৪০ থেকে ৫০এর মধ্যে এক জন এবং ৬০ এর বেশি দু’জন রয়েছেন।

তিনি জানান: আক্রান্ত ছয়জনের মধ্যে দু’জন দেশের বাইরে থেকে এসেছিলেন এবং আর বাকীরা অন্যভাবে আক্রান্ত হয়েছেন। এই ছয়জনের মধ্যে একজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। এ পর্যন্ত একজন চিকিৎসক ও দু’জন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন।

আইইডিসিআর এর পরিচালক বলেন: এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৩৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন সর্বমোট ৫ জন। আক্রন্ত ৩৩ জনের মধ্যে দুই তৃতীয়াংশ পুরুষ এবং এক তৃতীয়াংশ নারী।

তিনি জানান: আক্রান্ত ৩৩ জনের মধ্যে ঢাকায় ১৫ জন, মাদারীপুরে ১০ জন, নারায়ণগঞ্জ ৩ জন, গাইবান্ধায় ২ জন, কুমিল্লা, গাজীপুর ও চুয়াডাঙ্গায় একজন করে রয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৩জন বিদেশফেরত। বাকীরা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন।

সেব্রিনা ফ্লোরা বলেন: আইইডিসিআর এ পর্যন্ত মোট ৬২০ জনের নমুনা সংগ্রহ করেছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ৫৬ জনকে। তাদের মধ্যে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে এ ছয়জন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।

আইইডিসিআর হটলাইনের পাশাপাশি ই-মেইলের মাধ্যমেও যোগাযোগ করা হচ্ছে বলে তিনি জানান।

Tags: আইইডিসিআরকরোনাকরোনা ভাইরাসমীরজাদী সেব্রিনা ফ্লোরা
Previous Post

কনিকার কারণে করোনা ছড়িয়ে যাওয়ার আশঙ্কা!

Next Post

করোনা: চার সপ্তাহের জন্য লকডাউনে নিউজিল্যান্ড

Next Post
নেত্রী জনসাধারণের সামনে নতুন নীতিমালা ঘোষণা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা: চার সপ্তাহের জন্য লকডাউনে নিউজিল্যান্ড

বোরহানউদ্দীন খান জাহাঙ্গীরের শোক প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বোরহানউদ্দীন খান জাহাঙ্গীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT