চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ৪৯৩টি উপজেলায় হবে ‘বিসিক-ঐক্য ডিজিটাল ডিসপ্লে অ্যান্ড সেলস সেন্টার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:12 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2021
in অর্থনীতি
A A
উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তাদের হাত মেলানো, ডিজিটাল ডিসপ্লে সেন্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশব্যাপী কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) পণ্য বিপণনের লক্ষ্যে ৪৯৩টি উপজেলায় ‘বিসিক-ঐক্য ডিজিটাল ডিসপ্লে অ্যান্ড সেলস সেন্টার’ স্থাপিত হচ্ছে।

সারাদেশে মোট ৪৯৩ উপজেলায় ‘বিসিক-ঐক্য ডিজিটাল ডিসপ্লে  অ্যান্ড সেলস সেন্টার’ স্থাপনের লক্ষ্যে বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ২ নম্বরে হোটেল লেকশোর লা-ভিটা ব্যাংকুয়েট হলে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং ঐক্য ফাউন্ডেশনের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত  ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, ঐক্য ফাউন্ডেশনের সভাপতি (সিএমএসএমই-উন্নয়ন উইং) ও বিশিষ্ট নারী নেত্রী শাহীন আকতার রেনী। ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার চেয়ারম্যান মো. মোশতাক হাসান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ভার্চ্যুয়ালি সংযুক্ত থেকে শিল্পমন্ত্রী বলেন, সিএমএসএমই উদ্যোক্তাগণের উৎপাদিত পণ্য বিপণনে সকল ধরণের সহযোগিতা শিল্প মন্ত্রণালয় ও বিসিকের পক্ষ থেকে প্রদান করা হবে। তিনি বিসিক ও ঐক্য ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানান।

৪৯৩ উপজেলায় ‘বিসিক-ঐক্য ডিজিটাল ডিসপ্লে  অ্যান্ড সেলস সেন্টার’ স্থাপন-সম্পর্কিত সমঝোতা স্মারকে বিসিক’র পক্ষে সংস্থার সচিব মো. মফিদুল ইসলাম এবং ঐক্য ফাউন্ডেশনের পক্ষে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অপু মাহফুজ স্বাক্ষর করেন।

বিসিক এবং ঐক্য ফাউন্ডেশন বাংলাদেশের সিএমএসএমই খাতের সার্বিক উন্নয়নে এবং দেশব্যাপী সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সরাসরি ও ডিজিটাল মাধ্যমে বিক্রয় ও বাজারজাতকরণের লক্ষ্যে একযোগে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিসিক এবং ঐক্য ফাউন্ডেশন এ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে নিয়োজিত সরকারী খাতের মূখ্য পোষক প্রতিষ্ঠান। বিসিক এর প্রত্যক্ষ এবং পরোক্ষ উদ্যোগে দেশে উল্লেখযোগ্য শিল্পোদ্যোক্তা সৃষ্টি এবং শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। বিশ্বায়ন এবং মুক্তবাজার অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পখাতের পণ্য বাজারজাতকরণে বিসিক বিপণন বিভাগের মাধ্যমে সহযোগিতা প্রদান করে থাকে।

সিএমএসএমই খাতে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য অনলাইনে বিপণনের জন্য বিসিক সম্প্রতি বিসিক অনলাইন মার্কেট (www.bscic-emarket.gov.bd) নামক একটি ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করেছে। বিসিক অনলাইন মার্কেটের সাপ্লাই চেইনে ‘‘বিসিক-ঐক্য ডিজিটাল ডিসপ্লে অ্যান্ড সেলস সেন্টার’’ গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের বিকাশ এবং এই খাতের টেকসই উন্নয়নে অবদান রাখছে ঐক্য ফাউন্ডেশন। দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি উদ্যোক্তাদের নিয়ে প্রথম টেলিভিশন অনুষ্ঠান ‘উদ্যোক্তা’ পরিচালনা করছে ঐক্য। ঐক্য প্রতিষ্ঠা করেছে দক্ষিণ এশিয়ায় সিএমএসএমই’র পণ্যের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেট oikko.com.bd।

Previous Post

চীনা কোম্পানির মোবাইল ফোন ফেলে দিতে লিথুনিয়া সরকারের আহ্বান

Next Post

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জন্য বিচারপতির নাম চেয়ে চিঠি

Next Post
সাদা প্রাচীন স্থাপনা ও সবুজ উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জন্য বিচারপতির নাম চেয়ে চিঠি

অভিবাসী শিশুর অপ্রত্যাশিত অভিব্যক্তি ক্যারেজে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুর ভাইরাল হওয়া ছবির অরিজিনাল কপি নিলামে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT