চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ১৮ শতাংশ মানুষ কোনো সংবাদমাধ্যম ব্যবহার করেন না: গবেষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 27, জুলাই 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ১৮ শতাংশ মানুষ সংবাদ জানান জন্য কোনো সংবাদমাধ্যম ব্যবহার করেন না বলে উঠে এসেছে এক গবেষণায়। সাড়ে ১৩শ’ জনের উপর জরিপ চালিয়ে এই তথ্য পাওয়া গেছে। সংবাদমাধ্যম যারা ব্যবহার করেন না, তাদের ৪৩ শতাংশ মনে করেন তাদের সংবাদমাধ্যম ব্যবহারের সময় নেই এবং সাড়ে ১১ শতাংশ সংবাদমাধ্যমের উপর বিশ্বাস নেই।

সম্প্রতি সংবাদবোধ বিষয়ে ওই গবেষণাটি করেছে এমআরডিআই ও ইউনিসেফ।

সোমবার এক ভার্চুয়াল সভায় ‘নিউজ লিটারেসি ইন বাংলাদেশ: ন্যাশনাল সার্ভে’ শীর্ষক এই গবেষণার ফলাফল এবং সুপারিশ উপস্থাপন করেন প্রধান গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান তথ্য কমিশনার ড. মো: গোলাম রহমান, প্যানেল আলোচক হিসাবে ছিলেন সাবেক তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. সাদেকা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতিআরা নাসরিন এবং চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান।

গবেষণায় আরো উঠে এসেছে,  দেশের ২৪ শতাংশ মানুষের সংবাদবোধ ভালো, ৭৬ শতাংশের সংবাদবোধ কম। বয়স্কদের চেয়ে তরুণদের মধ্যে সংবাদবোধ বেশি। দেশের দুই তৃতীয়াংশ মানুষ ফেক নিউজের অভিজ্ঞতা পেয়েছেন। তাছাড়া ফেক নিউজের প্রবণতা শহুরে এলাকার থেকে গ্রামীন এলাকায় বেশি বিস্তৃত। মানুষ সংবাদের জন্য টিভি বেশি ব্যবহার করেন আর সেই সংখ্যাটা নারীদের মধ্যে বেশি।

গবেষণায় বলা হয়, সংবাদবোধের মাধ্যমে মানুষ গণমাধ্যম ও গণমাধ্যম নয় সেটার পার্থক্য করতে পারে। সংবাদবোধ বাড়ানোর জন্য তথ্য আরো বেশি সহজলভ্য করতে হবে। পাশাপাশি আনুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করতে হবে বলে তুলে ধরা হয় গবেষণায়। সংবাদবোধ বাড়ানোর জন্য ফ্রেমওয়ার্কও দরকার রয়েছে বলে উল্লেখ করেন গবেষক। তিনি বলেন, সেজন্য সরকার, এনজিও ও মিডিয়াকে একত্রে কাজ করতে হবে।

গবেষণা উপস্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে সাদেকা হালিম বলেন, এখনও আমাদের দেশে গণমাধ্যমে নারীদের অংশগ্রহণ কম। কেন কম, সেদিকে নজর দিতে হবে। অনেকে নিউজ করতে গিয়ে হ্যারাসমেন্টের শিকার হন। সেজন্যও তারা ঝরে পড়েন।

ড. গীতিআরা নাসরিন বলেন, কোনটা সংবাদ এবং কোনটা সংবাদ না, সেটা সাংবাদিক ও সংবাদ ভোক্তার জন্য বোঝা জরুরি। আগে সংবাদ ও অসংবাদের মধ্যে একটা ভাগ ছিলো। বর্তমানে তথ্য প্রযুক্তি বিকাশ ঘটায় সংবাদ ছড়িয়ে যাচ্ছে। অনেকেই দ্রুত সংবাদ পাওয়ার জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে যাচ্ছেন। মানে অ্যাকিউরেসির থেকে স্পিড বেশি গুরুত্ব পাচ্ছে। সেজন্য নিউজ লিটারেসির গুরুত্ব অনেক। 

জাহিদ নেওয়াজ খান বলেন, গবেষণায় বলা হচ্ছে ২৪ শতাংশ মানুষের নিউজ লিটারেসি ভালো, ৭৬ শতাংশের নিউজ লিটারেসি কম। সাংবাদিকতায় আসতে হলে সাংবাদিকতার বেসিক জ্ঞান থাকতে হবে, সেটা অনেক ক্ষেত্রেই উপকারী হবে। সঠিক তথ্য বোঝার জন্যও নিউজ লিটারেসি দরকার।

তিনি আরও যোগ করেন, নিউজ লিটারেসি শেখানো যেতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানে। সেজন্য স্কুল থেকে এইচএসসি পর্যন্ত যেকোনো পাঠ্যক্রমে সংবাদবোধ শেখানো যেতে পারে। শিশুদের নিরাপদ ইন্টারনেট দেওয়ার জন্যও সঠিক ও বেঠিক তথ্যর পার্থক্য চেনানো জরুরি।

সবশেষে সাবেক প্রধান তথ্য কমিশনার ড. মো: গোলাম রহমান বলেন,  বর্তমানে অনেক সময় সংবাদের মূল্যায়ন হচ্ছে না। সংবাদ নির্মোহভাবে উপস্থাপন করা হচ্ছে দেখে ভুল তথ্যে প্রভাবিত হওয়ার প্রবণতা বাড়ছে। সেজন্য এই সময়ে নিউজ লিটারেসি জানা খুব দরকার। সব কিছুই বদলাচ্ছে। প্রিন্ট মিডিয়াও এমন থাকবে না। তাই নতুন ফরমেটে কীভাবে কাজ করা যাবে, তা আমাদের ভাবতে হবে।

Tags: গবেষণাঢাকা বিশ্ববিদ্যালয়সংবাদবোধ
Previous Post

প্রতিশ্রুতিশীল তারকা নির্বাচিত হয়েছেন সাব্বির নাসির

Next Post

বন্যায় ভাসছে টাঙ্গাইলের কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতাল

Next Post
বন্যার পানিতে কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী সরানোর চেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যায় ভাসছে টাঙ্গাইলের কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতাল

বাংলাদেশের একজন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রন্টলাইনে রয়েছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৪৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT