চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সব নৌযানের তথ্য চাইলেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 28, ডিসেম্বর 2021
in - সেমি লিড, আদালত
A A
নৌযানে অগ্নিকাণ্ড, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সকল নৌযানে ফিটনেসসহ আইন অনুযায়ী যা-যা থাকা দরকার তার কী কী আছে, সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন ৯০ দিনের মধ্যে হাইকোর্টে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষাপটে করা দুটি রিটের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালত তার আদেশে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় করা সবগুলো তদন্ত প্রতিবেদন আগামী ৩০ দিনের মধ্যে হাইকোর্টে জমা দিতে নির্দেশ দিয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত-নিহতদের তালিকা আদালতে দিতে নির্দেশ দেয়া হয়েছে। আর অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ডে আহত কেউ চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চাইলে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে তা বিবেচনা করতে বলেছেন হাইকোর্ট।

আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক ও অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। তাদের সাথে ছিলেন আইনজীবী সৌমিত্র সরদার, আনিসুর রহমান রায়হান, মোঃ ইসা, আনিচুর রহমান ও মহিউদ্দিন পলাশ।

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতদের ৫০ লাখ এবং গুরুতর আহতদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে রোববার রিট করন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। সে রিটে অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়। অন্যদিকে গত সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সৌমিত্র সরদার হাইকোর্টে আরেকটি রিট করেন। সে রিটে লঞ্চ, জাহাজসহ নৌযানের বিষয়ে যাবতীয় তথ্য চাওয়া হয়। সেই সাথে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, সে বিষয়ে রুল চাওয়া হয়।

Tags: লঞ্চে আগুনহাইকোর্ট
Previous Post

রোড ডিভাইডার টপকে মাইক্রোবাসের উপরে বাস

Next Post

ফিরে দেখা ২০২১: বাংলা সিনেমার হালচাল

Next Post
বাংলা সিনেমার হালচাল ২০২১ এর ছবি, বিভিন্ন সিনেমার পোস্টার ও দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিরে দেখা ২০২১: বাংলা সিনেমার হালচাল

বাংলাদেশ ও আরব আমিরাতের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাইতে বাংলাদেশ ও আরব আমিরাতের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT