চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সবচেয়ে উঁচু সড়কের উদ্বোধন

নীলাদ্রি শেখর by নীলাদ্রি শেখর
2:44 পূর্বাহ্ন 14, জুলাই 2015
in বাংলাদেশ
A A

উচ্চতার দিকে থেকে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং দেশের সবচেয়ে উঁচু আলীকদম-থানচি সড়কের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করে তিনি বলেন, দেশের উন্নয়নে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৫শ’ ফুট উচ্চতায় ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় ৩৩ কিলোমিটারের এ সড়কের নির্মাণ কাজ। সেনাবাহিনীর নির্মাণ প্রকৌশল ব্যাটালিয়ন সড়কটি নির্মাণ করে। ২০১০ সালে ১৬ ইসিবি আলীকদম-থানছি সড়কের নির্মাণ কাজ শুরু করে। এরপর ১৭ ইসিবি সড়কটির নির্মাণ কাজ শেষ করে।

বান্দরবানের চিম্বুক রেঞ্জের (চিম্বুক পাহাড়) ডিম পাহাড় অংশের উচ্চতা প্রায় ২৫শ’ ফুট। এত উচ্চতায় পাহাড়ের ধাপ কেটে সড়ক নির্মাণ যেমন ব্যয়বহুল তেমনি ঝুঁকিপূর্ণও। সেনাবাহিনীর প্রকৌশল শাখার সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে ডিম পাহাড়ের ৬০/৭০টি ধাপ কেটে সড়কটি নির্মাণ করে।

১২ ফুট চওড়া এবং উভয় পার্শ্বে ৩ ফুট করে মোট ১৮ ফুট প্রস্থ সড়কটির ৩৩ কিলোমিটার দীর্ঘ। পাহাড়ি এ সড়কপথটি নির্মিত হওয়ায় ওই এলাকার প্রায় ৮০ হাজার মানুষের স্বপ্ন পূরণ হলো।

ঢাকা ও এর আশপাশে যাতায়াত ব্যবস্থা সুগম ও যানজটমুক্ত করতে বিরুলিয়া-আশুলিয়া মহাসড়ক এবং বিরুলিয়া সেতুরও উন্মুক্ত করা হয়। এছাড়াও রংপুর বিভাগীয় শহরের ১৬ কিলোমিটার সড়ককে ৪ লেন করার প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিআইডাব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি এবং দুটি লঞ্চ এর উদ্বোধন করেন তিনি।

Tags: উন্নয়ন প্রকল্পপ্রধানমন্ত্রী
Previous Post

পরমাণু চুক্তিতে পৌঁছেছে দুইপক্ষ

Next Post

প্লুটোর কাছাকাছি নভোযান নিয়ে গুগলের ডুডল

Next Post

প্লুটোর কাছাকাছি নভোযান নিয়ে গুগলের ডুডল

ভাড়াটে পরিচয়ে ব্যবসায়ীকে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT