চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের শিক্ষা ব্যবস্থা বাঁচাতে এখনই প্রয়োজন সমন্বিত উদ্যোগ

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:09 অপরাহ্ন 14, জুলাই 2020
in সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস মহামারী শুরুর পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ লকডাউনে পড়ে যায় এবং স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়ায় ১০০ কোটির অধিক শিশুর পড়ালেখা বন্ধ হয়ে পড়ে। এই শিশু শিক্ষার্থীদের সংখ্যাটি সবচেয়ে বেশি চীনে। আর দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। এরপর ইন্দোনেশিয়া ও পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন ও পশ্চিম ও মধ্য আফ্রিকার বিভিন্ন দেশ।

শিশুদের অধিকার ও কল্যাণ বিষয়ে কাজ করা দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন এ বিষয়ে একটি প্রতিবদেন প্রকাশ করেছে। সারাবিশ্বের প্রায় এক কোটি শিশু পুনরায় স্কুলে ফিরে আসতে না পারার ঝুঁকিতে পড়েছে বলেও জানিয়েছে তারা। বিষয়টি খুবই উদ্বেগজনক।

সেভ দ্য চিলড্রেন আরও জানিয়েছে, বিশ্বজুড়ে দেশগুলোর উপর করোনা সংকটের কারণে অর্থনৈতিক প্রভাব শিশুদেরকে প্রাথমিক পর্যায়ে কর্মক্ষেত্রে প্রবেশ করতে বাধ্য করতে পারে। মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশি ক্ষতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে অনেকেই বাল্যবিয়ের হুমকির মুখোমুখি।

ওই সংস্থার জরিপ হয়তো শিক্ষা পরিস্থিতির একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেছে। আমরা যদি আমাদের চারপাশে একটু খেয়াল করি, তাহলে পরিস্থিতির ভয়াবহতা আরও পরিষ্কার হবে। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে করোনাকালে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতিবাচক পরিস্থিতি, শিক্ষার্থীদের শিক্ষা ও তাদের মানসিক অবস্থা নিয়ে নানা বিষয় উঠে এসেছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান একেবারে বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের নিয়মিত বেতন না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ভাড়া, ইউটিলিট বিল ও শিক্ষকদের বেতন-ভাতাসহ নানা বিষয় অমিমাংসিত হয়ে নানা সংঘাতমুখি অবস্থা তৈরি করেছে। অনলাইন ক্লাসের নামে শিক্ষা ব্যবস্থাকে কোনোরকমে টিকিয়ে রাখার যে চেষ্টা, তা নিয়েও নানা বিতর্ক দেখা দিয়েছে।

করোনাকালে সরকারের পক্ষ থেকে গার্মেন্টস সেক্টরসহ নানা খাতের জন্য প্রণোদনাসহ নানা আর্থিক সুযোগ করে দেয়া হয়েছে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান কোনো ব্যবসায়িক মডেলে পড়ে না, তাই সঙ্কটকালীন সময়ে তাদের ব্যাংক ঋণ বা আর্থিক সাহায্যের সুযোগও একেবারেই নেই বললেই চলে। সেজন্য প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তা বা স্থানীয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। করোনাকাল হয়তো কেটে যাবে, কিন্তু অনেক শিক্ষার্থীই হয়তো তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবে না। হোক তা পারিবারিক সমস্যায়, নয়তো প্রতিষ্ঠান না থাকার কারণে।

শিক্ষা জাতির মেরুদণ্ড। দেশ জাতির ভবিষ্যতের কল্যাণে করোনাকালে শিক্ষাকে সঠিক ধারায় বাঁচিয়ে রাখতে সরকারের দায়িত্ব অনেক বেশি। এছাড়া সামাজিক ও বেসরকারি প্রাতিষ্ঠানিক নানা উদ্যোগ-সহায়তাও প্রয়োজন এই ক্রান্তিকালে। বিশেষজ্ঞগণ ও দায়িত্বশীল নানা কর্তৃপক্ষ বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যত সঙ্কট অনুধাবন করে এই বিষয়ে যথাযথ মনোযোগ দেবেন বলে আমাদের আশাবাদ।

Previous Post

এক সেকেন্ডের জন্য নিজেদের ‘মৃত’ মনে হয়েছিল মরগানের

Next Post

করোনাভাইরাস: ইনেসপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৪২

Next Post
বাংলাদেশের একজন নারী স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ইনেসপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৪২

ওবায়দুল কাদের নমুনা পরীক্ষা বাড়ানোর জন্য আহ্বান জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

নমুনা পরীক্ষা আরও বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT