চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের রাজনৈতিক শূন্যতা এখন আশঙ্কাজনক পর্যায়ে: জাসদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:58 অপরাহ্ন 10, মে 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

দেশের রাজনৈতিক শূন্যতা এখন আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। একইসঙ্গে এ বিষয়টিকে বিপদসংকেত বলেও উল্লেখ করেছে দলটি।

এই শূন্যতা দূর করতে জাসদের স্থায়ী কমিটির দুই দিন ব্যাপী সভা শেষে ছয় দফার প্রস্তাব দেওয়া হয়েছে।

রাজধানীর তোপখানা সড়কের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে এসব প্রস্তাবনা দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জাসদের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া। আলোচনায় অংশ নেন দলের কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল এমপি, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, মোহাম্মদ খালেদ, করিম সিকদার, মঞ্জুর আহমেদ মঞ্জু, নাসিরুল হক নওয়াব, আনোয়ারুল ইসলাম বাবুপ্রমুখ।

সভায় গৃহীত প্রস্তাবনাগুলো হলো-
১. দেশের রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ করে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অক্ষুণ্ণ রাখার স্বার্থে জাসদকে আরও বলিষ্ঠ ও সাহসী ভূমিকা রাখার ওপর গুরুত্ব আরোপ করে বলা হয়, বিগত একাদশ
জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বিষণ্ণ পরিস্থিতিতে দেশে বিচলিত হওয়ার মতো এক রাজনৈতিক শূন্যতা
দৃশ্যমান হয়েছে বলে এ সভা মনে করে।

১৪ দল তথা মহাজোটের সরকার সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগের একক দলীয় সরকারে পরিণত হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক পদ্ধতিতে হওয়ার প্রবণতা ক্রমহ্রাসমান হয়ে এখন তা প্রশাসনের একটি ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে সীমিত হয়ে পড়েছে। এ গোষ্ঠীটি সিদ্ধান্তগ্রহণের প্রতিটি বিষয়, এমনকি নারী নির্যাতন মোকাবেলার মতো দৈনন্দিন করণীয় নির্ধারণের জন্য সিদ্ধান্তগ্রহণের সমগ্র প্রক্রিয়াকে প্রধানমন্ত্রীর মুখাপেক্ষী করে ফেলেছে।

এর আড়ালে প্রশাসনের বিশেষ ক্ষুদ্র গোষ্ঠীটি গণতন্ত্রকে বাক্সবন্দি করতে চাইছে, যা সাংবিধানিক ও সংসদীয় পদ্ধতিকে হুমকির মধ্যে ফেলেছে। অন্যদিকে, জাতীয় সংসদে আওয়ামী লীগ-বহির্ভূত সংসদ সদস্যদের জনগুরুত্ব পূর্ণবিষয়ে আলোচনার জন্য দেওয়া নোটিসকে উপেক্ষা করে জাতীয় সংসদে সমালোচনামূলক আলোচনার সুযোগও সীমিত করে ফেলা হচ্ছে।

অপরপক্ষে সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও অদৃশ্য শক্তিনির্ভর বিএনপি-জামায়াত জোট জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। ফলে সৃষ্টি হয়েছে এক আশঙ্কাজনক রাজনৈতিক শূন্যতা। গণতন্ত্র ও সাংবিধানিক ব্যবস্থার জন্য এ ধরনের রাজনৈতিক শূন্যতা বিপদসংকেত।

বাংলাদেশ জাসদ এ শূন্যতা পূরণে তার দায়িত্ব যথাসাধ্য পালন করে যাবে। সেই সঙ্গে সকল গণতান্ত্রিক ও
প্রগতিশীল শক্তিকে বিষণ্ণতা ঝেড়ে ফেলে রাজনৈতিক শূন্যতা পূরণে সক্রিয় হওয়ার জন্য এ সভা আহ্বান
জানাচ্ছে।

২. এ সভা ব্যাংকিং খাতে ও শেয়ার বাজারে বিশৃঙ্খলা ও অব্যবস্থা, লাগামহীন দুর্নীতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে। এ সভা লক্ষ করছে যে, বেসরকারি পর্যায়ে ব্যাংক খুলে ক্ষমতাশ্রয়ী একটি চিহ্নিত গোষ্ঠী জনগণের টাকা লুটেপুটে নেওয়ার পরেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ব্যাংকগুলো ঋণ খেলাপিদের ও লুটেরাদের সুদের হার কমিয়ে দিচ্ছে ও নানা প্রণোদনা দিচ্ছে, অন্যদিকে বিনিয়োগ করতে ইচ্ছুক উদ্যোক্তাদের উচ্চ সুদহার চাপিয়ে দিচ্ছে। “শিষ্টের দমন ও দুষ্টের পালন” পদ্ধতির কারণে গোটা অর্থনীতি আজ চোরাবালিতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় পড়েছে।

একই অবস্থা শেয়ার বাজারে। এ খাতে পুরনো লুটেরাদের চিহ্নিত করার পরেও তাদের শাস্তি না হওয়ায় সাধারণ বিনিয়োগকারীরা আবার ফাটকাবাজির সম্মুখীন হচ্ছেন। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ফসল একটি ক্ষুদ্র গোষ্ঠী লুটে নিয়ে বিদেশে পাচার করছে।ৎ

অপর দিকে, দেশে বেকারত্বের হার দিন দিন বাড়ছে, বাড়ছে সামাজিক বৈষম্য-নৈরাজ্য ও অস্থিরতা। এ অবস্থার অবসানকল্পে সরকারের চারিদিকে ঘিরে থাকা দুর্নীতিবাজ ব্যাংকলুটেরা ও সম্পদ পাচারকারী গোষ্ঠীকে ক্ষমতার কেন্দ্র থেকে বহিষ্কার করে কারাগারে পাঠাতে হবে।

দেশের ক্রমবর্ধমান শ্রেণী বৈষম্য, বেকারত্ব ও লুটেরা-বান্ধব ব্যবস্থার অবসানকল্পে স্বাধীনতার ঘোষণা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক জনকল্যাণমুখী ব্যবস্থা গ্রহণে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

৩. এ সভা দেশে অব্যাহত নারীর ওপর সহিংসতা ও নারী ধর্ষণে গভীর উদ্বেগ প্রকাশ করছে। সামাজিক
মূল্যবোধের ধস, লিঙ্গবৈষম্য ও বিচারহীনতার ধারা প্রতিরোধ করতে হলে দেশের সকল নাগরিককে
ঐক্যবদ্ধ সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল – বাংলাদেশ জাসদের সকল নেতা-কর্মীকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকল পর্যায়ে গণসংগ্রামে সক্রিয় ভূমিকা পালনের জন্য এ সভা নির্দেশনা প্রদান করছে।

৪. এ সভা রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি ও অন্যদিকে কৃষকের ফসলের বিশেষ করে ধানের দামের ক্রমবর্ধমান অধোগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগকে কার্যকরভাবে বাজার পরিবীক্ষণ, খাদ্যে ভেজালের তাৎক্ষণিক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছে।

কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য এ সভা কৃষকবান্ধব নীতি প্রণয়ন, মধ্যস্বত্বভোগীদের
দুর্নীতি ও তোষণ বন্ধ, দায়িত্বপ্রাপ্ত সরকারি ব্যক্তিদের দুর্নীতি বন্ধ করার কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি
জানাচ্ছে।

৫. এ সভা মে মাসে সকল জেলা-উপজেলা শাখাকে কর্মীসভা ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে
মতবিনিময় সভা অনুষ্ঠানের নির্দেশনা প্রদান করছে।

৬. এ সভা আগামী অক্টোবরে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল – বাংলাদেশ জাসদের জাতীয় সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্তগ্রহণ করছে।

Tags: জাতীয় সমাজতান্ত্রিক দলজাসদ
Previous Post

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীর গায়ে আগুন

Next Post

ছিটকে পড়া বিমান: দেশে ফিরলেন আহত পাইলটসহ যাত্রীরা

Next Post

ছিটকে পড়া বিমান: দেশে ফিরলেন আহত পাইলটসহ যাত্রীরা

ননসেন্স ওয়েদার!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT