চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের মানুষের কল্যাণে জীবন দিতে হলে তাও দিয়ে যাবো: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 13, নভেম্বর 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: বাংলাদেশের মানুষের জন্য আমি আমরার জীবনকে উৎসর্গ করেছি। এ দেশের মানুষের কল্যাণে যা যা করার আছে আমি করবো। এজন্য বাবার মতো জীবন দিতে হলে তাও দিয়ে যাবো।

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৯ সংসদীয় আসনের সাংসদ আনোয়ারুল আবেদীন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আনোয়ার তার প্রশ্নে বলেন: মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলবেন কি এখন পর্যন্ত বাংলাদেশে যা যা হচ্ছে তা আপনার পূর্বের দেখা স্বপ্নের অংশ। যা এখন ক্রমান্বয়ে বাস্তবায়ন হচ্ছে। আগামীতে বাংলাদেশেকে আরও কী কী দেয়ার পরিকল্পনা আপনার আছে?

প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন: বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য যা যা করণীয় তা আমরা করে যাচ্ছি এবং করে যাবো। এমন একটা সময় ছিলো যখন মানুষ এক বেলা খেতে পেত না, এটা খুব বেশিদিন আগের কথা নয়। ১০-১১ বছর আগের কথাটিই আপনারা চিন্তা করুন তখন দেশের অবস্থা কী ছিলো, এখন আর সে অবস্থা নাই। মাননীয় স্পিকার আপনি জানেন সম্প্রতি ২৩টা উপজেলায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের উদ্বোবধন আমরা করলাম এবং ৭টি নতুন বিদ্যুৎ কেন্দ্র আমরা করলাম।

তিনি আরও বলেন: সেখানে একটি উপজেলা একদম দুর্গম এলাকা, সেখানকার এক বোন বললেন তার গ্রামে তিনি বিউটিফিকেশনের কাজ করেন। এই বিদ্যুৎ পৌঁছে গেছে বলে তার কাজ আরও সহায়ক হবে। মাননীয় স্পিকার আপনি চিন্তা করেন, গত এক দশকে মানুষেয় জীবন যাত্রার কতোটা পরিবর্তন ঘটেছে।

প্রধানমন্ত্রী যোগ করেন: একটা ইউনিয়নে সেখানেও বিউটিফিকেশনের কাজ হয়। একটি মেয়ে সেই কাজ করে তার খাবার মতো উপার্জন করছে। আমাদের গৃহিত পদক্ষেপের সুফলটা যে গ্রামগঞ্জে পৌঁছে গেছে। সেটাই হচ্ছে বড় কথা।

বাংলাদেশের মানুষের জন্য সামনে আর কী করার পরিকল্পনা আছে জানাতে গিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন: আর কী কী দেবার আছে জানি না। এটুকু বলতে পারি আমার জীবনটাকে আমি উৎসর্গ করেছি বাংলাদেশের মানুষের জন্য। বাংলাদেশের মানুষের কল্যাণে আমার যা যা করার আছে আমি সেটা করবো। এজন্য বাবার মতো জীবনও যদি দিতে হয় তাও দিয়ে যাবো।

Tags: একাদশ জাতীয় সংসদপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

আবরার হত্যায় সরাসরি অংশ নেয়া ২ জন পলাতক

Next Post

ভালো কিছুই ভাবতে বলছেন মুমিনুল

Next Post

ভালো কিছুই ভাবতে বলছেন মুমিনুল

চ্যালেঞ্জের নাম ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT