চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের মাটিতে ১০০ উইকেট সাকিবের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 পূর্বাহ্ন 12, জুন 2015
in স্পোর্টস
A A

বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট ম্যাচের তৃতীয় দিন বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন। দেশের মাটিতে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ব্যক্তিগত ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

এই টেস্ট ম্যাচে সাকিবের প্রথম শিকার ভারতের হয়ে উদ্বোধন করতে নামা শিখর ধাওয়ান। ১৯৫ বলে ১৭৩ রান করা এই ব্যাটসম্যানকে আউট করে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেয়ার পাশাপাশি ১০০ উইকেট লাভের রেকর্ডও সৃষ্টি করেন তিনি। শিখরের বিদায়ের পর আরও তিনটি উইকেট লাভ করেন সাকিব।

রহিত শর্মা, মুরালি বিজয় এবং অজিঙ্কা রাহানের উইকেট লাভ করেন সাকিব। রহিত ও অজিঙ্কা সাকিবের ঘূর্ণি জাদুতে বিভ্রান্ত হয়ে বোল্ড হন। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় ফিরেন এলবিডব্লিউ’এর শিকার হয়ে।

দেশের মাটিতে টেস্ট ম্যাচে সাকিবের শততম উইকেটে আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে তার ১৪৩ তম শিকার। এই ম্যাচে পরে আরও তিন শিকার করা সাকিবের মোট উইকেট লাভের সংখ্যা এখন ১৪৬ টি।

২০০৭ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষেই সাকিবের টেস্ট অভিষেক হয়েছিলো। প্রথম টেস্ট উইকেট শিকার নিজের ষষ্ঠ টেস্টে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। আর দেশের মাটিতে নিজের ২৮ তম টেস্ট ম্যাচে শততম উইকেট লাভ করলেন সাকিব।

Tags: বাংলাদেশ-ভারত ক্রিকেটসাকিব আল হাসান
Previous Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তি ও গণতন্ত্র তোরণ

Next Post

সব মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার উদ্যোগের প্রশংসা

Next Post

সব মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার উদ্যোগের প্রশংসা

বার্গম্যানের রায় না পড়েই বিবৃতি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT