চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশের উন্নয়ন বিস্ময় নয়, দেশপ্রেম ও পরিকল্পনার ফসল’

নীলাদ্রি শেখর by নীলাদ্রি শেখর
8:37 অপরাহ্ন 19, এপ্রিল 2016
in বাংলাদেশ
A A

সব ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন বিস্ময় নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটি সরকারের সঠিক পরিকল্পনা ও দেশপ্রেমের ফসল। কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঠে নিয়ে কৃষি কাজ দেখানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ স্লোগানে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষক লীগ ৪৪ বছর পার করল। সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষকদের সব চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার শুধু খাদ্য নিরাপত্তা নয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সারা দেশে অর্থনৈতিক মন্দা, সেই সঙ্গে খাদ্যের অভাব। বাংলাদেশ পৃথিবীর এমন একটি একমাত্র দেশ আমরা পেয়েছি আমাদের অর্থনীতিকে সচল রাখতে প্রবৃদ্ধি আমারা ছয়ভাগের উপরে অর্জন করেছি এবং ধরে রেখেছি, বর্তমানে আমরা সাত ভাগে চলে এসেছি। অনেকে মনে করে এটা বিস্ময়, আমি বলি এটা বিস্ময় না, এটা হচ্ছে যথাযথ পরিকল্পনা গ্রহণ করা এবং পরিকল্পনার মাফিক পদক্ষেপ নেওয়া। এটা আমাদের দেশপ্রেম, জনগণের প্রতি একটা কর্তব্যবোধ, জনগণের জন্য কাজ করা, জনগণের কল্যাণ চাওয়া মঙ্গল চাওয়া তার থেকেই আমাদের এই পদক্ষেপে এবং যার সুলভ দেশের মানুষ পাচ্ছে।

এদেশের অর্থনীতির মূল শক্তিই কৃষি। তাই পরবর্তী প্রজন্ম যাতে কৃষিবিমুখ না হয়, সে উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর।

শেখ হাসিনা বলেন, কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, কৃষি যান্ত্রিককরণ করা এটাও আমরা ধরে ধীরে পদক্ষেপ নিচ্ছি। আমি মনে করি আমাদের ছাত্র ছাত্রী স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরও কৃষি মাঠে নিয়ে যাওয়া দরকার। কৃষি পণ্য কিভাবে উৎপণ্য হয় হাতে কলমে তাদের অনুশীলন করা এবং জানা দরকার। তারা ভাল খাবার খাবে কিন্তু জানবে না খাবার কোথা থেকে আসল তা হবে না, আমি মনে করি কৃষকদের মাথায় নিয়ে রাখা উচিত।

গ্রামবাংলা পর্যন্ত বিস্তৃত হয়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা দিতে যে সরকার প্রস্তুত সে বার্তা কৃষকদের কাছে পৌছে দিতে কৃষক লীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Previous Post

‘আর কেউ মিথ্যা বলার চেষ্টা করবেন?’

Next Post

টস জিতে ফিল্ডিংয়ে কেকেআর

Next Post

টস জিতে ফিল্ডিংয়ে কেকেআর

সাকিবদের জয়ের লক্ষ্য ১৩৯ রান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT