চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশের উন্নয়নে শেখ হাসিনার জুড়ি নেই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 26, জুন 2021
in রাজনীতি
A A
শেখ হাসিনার উন্নয়নে আলোচনা সভায় বক্তারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুড়ি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি।

গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘‘উন্নত রাষ্ট্র গঠনে বর্তমান সরকারের ভূমিকা’’ শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু আহমেদ মন্নাফি বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার জুড়ি নেই। করোনা মহামারিকালেও জাতির পিতার জেষ্ঠ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যা করার দরকার শেখ হাসিনা করছেন। দেশের দক্ষিনাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রুপ দিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য জমি দিয়ে ঘর নির্মাণ করে দিয়েছেন। যে কাজটি বিশ্বে আর কোনো দেশ করতে পারেনি, বাংলাদেশেই প্রথম গৃহহীন মানুষদের মধ্যে জমি ও ঘর ণির্মান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। আজকে সবদিকে থেকে বাংলাদেশ উন্নত।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশে মহামারি মোকাবিলায় সরকারের জীবন ও জীবিকার সুষম নীতির কারণেই বাংলাদেশের উন্নয়নের বিষয়টি সম্ভব হয়েছে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। অর্থনীতি, মানবসম্পদ, অবকাঠামো, নিরাপত্তা, রাষ্ট্র ব্যবস্থাপনা থেকে শুরু করে এমন কোনও ক্ষেত্র নেই যেখানে উন্নতির ছোঁয়া লাগেনি।

আলোচনা সভার আয়োজন করে দেশীয় নৃত্যকলা একাডেমী ও শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সহসম্পাদক অধ্যক্ষ মো. সুজাউল করিম চৌধুরী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম তালুকদার ও ড. মো. কুতুব উদ্দিন চৌধুরী।

Previous Post

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দায়িত্বে মনিরুল-আসাদুজ্জামান

Next Post

ডিজনির যে ছবিটি প্রযোজনা করছেন স্কারলেট জোহানসন

Next Post
স্কারলেট জোহানসন নতুন সিনেমার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজনির যে ছবিটি প্রযোজনা করছেন স্কারলেট জোহানসন

COVID-19 testing team conducts tests at a drive-through site in Sydney. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার সিডনিতে দুই সপ্তাহের লকডাউন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT