চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 01, জুন 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার থেকে দেশের অভ্যন্তরে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে রাজধানী থেকে তিনটি অভ্যন্তরীণ রুটে প্রতিদিন ২৪টি ফ্লাইট ছেড়ে যাওয়া ফিরে আসার কথা থাকলেও যাত্রীর অভাবে ঢাকা থেকে চট্টগ্রামে বিমানের দুটি, ইউএস বাংলার একটি এবং ঢাকা থেকে সিলেটে বিমানের দুটি ফ্লাইট বাতিল করা হয়।

শরীরের তাপমাত্রা বেশী পাওয়ায় বিমানবন্দর থেকে বেশ কয়েকজন যাত্রীকে ফিরিয়ে দেয়া হয়েছে। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এর কারণে বিগত দুই মাসের বেশি সময় ধরে বিমান চলাচল বন্ধ ছিল।

প্রতিদিনের এই ২৪টি ফ্লাইটের মধ্যে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ১১টি ফ্লাইট, ঢাকা- সৈয়দপুর-ঢাকা রুটে নয়টি এবং ঢাকা-সিলেট-ঢাকা রুটে চারটি ফ্লাইট পরিচালনা করার কথা রয়েছে।

আন্তর্জাতিক রুটে বিমান চলাচলের ওপর স্থগিতাদেশ ১৫ জুন পর্যন্ত বলবৎ থাকবে। তবে ১৫ জুনের পর যশোর ও রাজশাহীসহ অভ্যন্তরীণ সাতটি রুটের সবগুলো পুনরায় চালু করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

কাব-এর নির্দেশনা অনুযায়ী, সকল বিমান কোম্পানিগুলোকে প্রতিটি ফ্লাইটে একই পরিবারের না হলে দু’জন যাত্রীর মধ্যে অন্তত একটি আসন ফাঁকা নিশ্চিত করতে হবে। আর এজন্য অন্তত ৩০ শতাংশ আসন ফাঁকা রাখতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি ফ্লাইটের প্রথম বা শেষের সারির আসনগুলো ফাঁকা রাখতে হবে, যাতে করে কোন যাত্রী করোনা-আক্রান্ত সন্দেহ হলে তাকে সেখানে রাখা যায়। ফ্লাইটের সকল স্টাফকে অবশ্যই মাস্ক, গ্লোভস ও ডিসপোজেবল হেড ক্যাপ পরতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, কেবিন ক্রুদের এন৯৫ অথবা সমমানের সুরক্ষাবিশিষ্ট মাস্ক, গগলস, ডিসপোজেবল রাবার গ্লোভস পরতে হবে এবং প্রতি চার ঘন্টা পরপর মাস্ক পাল্টাতে হবে। ক্রুরা যাত্রীদের সংস্পর্শ এড়িয়ে চলবেন। তারা শুধু প্রয়োজনীয় সেবা প্রদান করবেন। যাত্রীরা সামাজিক দূরত্ব মেনে চেক-ইন কাউন্টারের সামনে লাইনে দাঁড়াবেন। বিমানে উঠানোর আগে তাদের দেহের তাপমাত্রা মাপা হবে।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসফ্লাইটবিমান
Previous Post

শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে যান চলাচল স্বাভাবিক

Next Post

খ্যাতি পাওয়ার আগে স্টুডিওতে চা বানিয়েছেন, মেঝে পরিষ্কার করেছেন অভিষেক

Next Post
অভিষেকের ছবি, সুন্দর চেহারা ও পেশাদারী পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

খ্যাতি পাওয়ার আগে স্টুডিওতে চা বানিয়েছেন, মেঝে পরিষ্কার করেছেন অভিষেক

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় গোলের জন্য শট নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খুবই খুশি আঁখির স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT