চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশেই ঈদ করেন শাবানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:22 অপরাহ্ন 27, জুন 2017
in বিনোদন
A A
শাবানা

শাবানা

বরেণ্য চিত্রনায়িকা শাবানা ঈদের সময়টাতে বাংলাদেশে চলে আসেন। গত বছরও এসেছিলেন। প্রতি বছর সম্ভব না হলে দুই বছর পর আসেন। এবার তিনি ঈদের সময় ঢাকায় ​আছেন। তবে দেশে আসা কিংবা যাওয়ার সময় আলাদা করা সবাইকে জানানো হয় না। সংবাদ মাধ্যমকে এভাবেই জানালেন তিনি।

শাবানা এখন স্বামী আর সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে আছেন। ১৭ বছর আগে হুট করে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। তখন থেকে আর ক্যামেরার সামনে দাঁড়াননি।

এখনো ছোটবেলার ঈদের কথা বেশি মনে পড়ে তার। জানালেন, তখন বান্ধবীদের সঙ্গে ঘুরে বেড়াতেন। বড়দের সালাম করে সালামি নেওয়ার জন্য অপেক্ষা করতেন। এখন সালামি দিয়ে আনন্দ পান। ঈদের নতুন জামা ঈদের আগের দিন পর্যন্ত লুকিয়ে রাখতেন। কাউকে দেখতে দিতেন না।

শাবানার মা, ভাইবোন, সন্তানেরা সবাই থাকেন নিউজার্সিতে। কিন্তু সেখানে ঈদের আনন্দ টের পান না। বললেন, ‘আমার কাছে ঈদের আনন্দ দেশেই সবচেয়ে বেশি।’

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন শাবানা। এ সময় তার সঙ্গে ছিলেন মৌসুমী

হুট করে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার ব্যাপারে জানালেন, এ লেভেল শেষ করার পর তার বড় মেয়ে সুমীকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হলো। কিছুদিন পর ছোট মেয়ে ঊর্মি আর ছেলে নাহিনও যুক্তরাষ্ট্রে চলে যায়। বললেন, ‘সন্তানদের যদি ঠিকভাবে গড়ে তুলতে না পারি, তাহলে আমার এই অভিনয়জীবন দিয়ে কী হবে! তাই কষ্ট হলেও সিনেমা ছেড়ে সন্তানদের ব্যাপারে মনোযোগী হলাম। এ জন্যই যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

এখন ছেলেমেয়েরা সবাই প্রতিষ্ঠিত। জানালেন, বড় মেয়ে সুমী ইকবাল এমবিএ ও সিপি-এ করেছে। বিয়ে করে এখন সে পুরোদস্তুর গৃহিণী। ছোট মেয়ে ঊর্মি সাদিক আগামী কিছুদিনের মধ্যে মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করবে। ছেলে নাহিন সাদিক রটগার্স বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে এখন ব্লুমবার্গে চাকরি করছে।

Tags: শাবানা
Previous Post

ঈদের পরের দিনের অতিথি

Next Post

‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড’ মানুশি ছিল্লার

Next Post
৫৪তম ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড প্রতিযোগিতার বিজয়ীরা

‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড’ মানুশি ছিল্লার

সালমান খান

বিয়ে মানে শুধু টাকার অপচয়!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT