চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশি’ পিচে ‘সহজ’ পরিকল্পনার জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:06 পূর্বাহ্ন 06, আগস্ট 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

গ্যালারি ভরপুর লাল-সবুজের সমাবেশে। যেন দ্বিতীয় মিরপুর। মাঠের উইকেটটাও দেশের মতো। সব মিলিয়ে এই পরিবেশটা তৃতীয় টি-টুয়েন্টির সেরা খেলোয়াড় লিটন দাসের কাছে নিজেদের মনে হয়েছে। ম্যাচ শেষে বললেন, এ কারণেই গেমপ্ল্যান সাজানোটা সহজ ছিল।

লিটন ওপেনে নেমে তামিমের সঙ্গে দারুণ শুরু করেন। সীমিত ওভারের ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতক তুলে নেন। শেষ পর্যন্ত থামেন ৩২ বলে ৬১ রান করে।

‘বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এটা দারুণ জয়। পিচ ঠিকঠাক ছিল, একদম আমাদের দেশের মতো,’ লিটন বলেন, ‘তাই সহজে পরিকল্পনা করতে পেরেছি।

বাংলাদেশ এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে। লিটনের সঙ্গে তামিম (২১) ৬১ রানের জুটি গড়েন। মিডল অর্ডারে সাকিব আল হাসান খেলেন ২২ বলে ২৪ রানের কার্যকরী ইনিংস। শেষদিকে ২০ বলে ৩২ করে দলীয় স্কোরটা বড় করতে সাহায্য করেন রিয়াদ।

এরপর বল হাতে মোস্তাফিজ, রুবেলরা বাকি কাজটুকু সারেন। দ্বিতীয় দফায় যখন বৃষ্টি নামে তখন ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ১৩৫। ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৯ রানে পিছিয়ে থাকায় বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হয়।

Tags: লিটন দাসলিড স্পোর্টস
Previous Post

বিশ্বকবির ৭৭তম প্রয়াণ দিবস

Next Post

আলাদা করে কিছুই করতে হয়নি: সাকিব

Next Post

আলাদা করে কিছুই করতে হয়নি: সাকিব

শরীয়তপুরে সবুজ জাজিরা গড়ার শপথ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT