চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশব্যাপী ফোরজি সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ বাংলালিংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:39 অপরাহ্ন 09, ডিসেম্বর 2021
in তথ্যপ্রযুক্তি
A A
বাংলালিংকের প্রতিনিধি ফোরজি সম্প্রসারণের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক দেশব্যাপী ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণ ও ডিজিটাল অপারেটর হিসেবে অগ্রসর হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

এর মাধ্যমে আগামী বছরগুলিতে দুই অংকের প্রবৃদ্ধি অর্জন করতে চায় প্রতিষ্ঠানটি। বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস অপারেটরটির স্বত্বাধিকারী কোম্পানি ভিওন আয়োজিত ইনভেস্টর ডে ইভেন্টে এই ঘোষণা দেন।

ইভেন্টে ভিওন-এর গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা কান টেরজওলু ও বিশ্বের বিভিন্ন অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানটির আওতাধীন অন্যান্য অপারেটিং কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তারাও যোগদান করেন। এই অনুষ্ঠানে ভিওন-এর বিনিয়োগকারী ও বিশ্লেষকরাও উপস্থিত ছিলেন।

বাংলালিংক আগামী ২-৩ বছরের জন্য অবকাঠামোগত বিনিয়োগের পরিকল্পনা করেছে বলে জানান এরিক অস। এর মাধ্যমে দেশব্যাপী অপারেটরটির ফোরজি কভারেজ ও সেবার মান আরও উন্নত করা হবে। গ্রাহক প্রতি সর্বোচ্চ পরিমাণ তরঙ্গ নিয়ে দেশের সব অঞ্চলে মানসম্পন্ন ইন্টারনেট সরবরাহ ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে চায় বাংলালিংক।

এরিক অস আরও জানান যে, তিনি আশা করেন বাংলালিংক-এর স্পেকট্রাম মার্কেট শেয়ারের মতো এর রেভিনিউ মার্কেট শেয়ারও ২৫ শতাংশে উন্নীত হবে।

সাম্প্রতিক বছরগুলিতে ডিজিটাল সেবায় বাংলালিংক-এর উল্লেখযোগ্য অর্জন রয়েছে। প্রতিষ্ঠানটির অন্যতম ডিজিটাল সেবা টফি। এই অ্যাপে রয়েছে ভিডিও স্ট্রিমিং-এর সকল ফিচার এবং টানা ৮৩ সপ্তাহ এটি বাংলাদেশের শীর্ষ এন্টারটেইনমেন্ট অ্যাপের অবস্থান ধরে রেখেছে। এছাড়া মিউজিক, শিক্ষা, গেমিং, স্বাস্থ্য, এ্যাড-টেক ও সেলফকেয়ারের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে লক্ষ্য করে অন্যান্য ডিজিটাল সেবাও চালু করেছে বাংলালিংক।

এছাড়া সার্বিকভাবে বাংলালিংক-এর ফোরজি ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। গত প্রান্তিকের রিপোর্ট অনুযায়ী বাংলালিংক-এর  মোট গ্রাহকের ৩৩% ফোরজি ব্যবহারকারী। একইসাথে গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় এই বছরের তৃতীয় প্রান্তিকে ফোরজি ব্যবহারকারী ৬৩% বৃদ্ধি পেয়েছে। এছাড়া ৪০% গ্রাহক বাংলালিংক-এর সকল সেবা ব্যবহার করেন।

বাংলালিংক-এর অগ্রগতি সম্পর্কে এরিক অস বলেন, “বাংলালিংক ইতোমধ্যে ডিজিটাল খাতে অগ্রদূত হিসেবে নিজের পরিচিতি প্রতিষ্ঠা করেছে এবং ভবিষ্যতে আরও নতুন সুবিধা নিয়ে আসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলালিংক গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে বর্তমানে আমরা দেশব্যাপী শক্তিশালী ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বারোপ করছি। গ্রাহক প্রতি সর্বোচ্চ তরঙ্গ নিয়ে শীঘ্রই আমরা এই লক্ষ্য অর্জন করে টেলিকম খাতে আমাদের অবস্থান আরও দৃঢ় করব।”

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ২০২২ সালের মধ্যে ৩০০০ নতুন বেস ট্রান্সসিভার স্টেশন স্থাপন করবে বলে জানান বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা।

Tags: বাংলালিংক
Previous Post

মেয়েদের হোটেল কোয়ারেন্টাইন বেড়ে ১৪ দিন

Next Post

ডেঙ্গুতে আরও ৩১ রোগী হাসপাতালে

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ৩১ রোগী হাসপাতালে

সেনাপ্রধান ও কানাডার হাই কমিশনারের সাক্ষাৎ, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাপ্রধানের সাথে কানাডার হাই কমিশনারের সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT