আওয়ামী লীগ এবং ১৪ দল অভিযোগ করেছে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের নিয়ে পাকিস্তান এবং তাদের দোসর বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যলয়ে, ১৪ দলের বৈঠকের আগে সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান এবং বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৪ দলের যে মানববন্ধন তা ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত হবে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ মানববন্ধনে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেবার আহ্বান জানান।






