চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশজুড়ে মানবিক সহায়তায় সেনা, বিমান ও নৌবাহিনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:08 অপরাহ্ন 11, মে 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সেনা, বিমান ও নৌবাহিনী মানবিক সহায়তা প্রদান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মোকাবেলায় দেশব্যাপী দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে কাপড় ও খাদ্য সামগ্রী সহায়তায় নিজেদের নিয়োজিত রেখেছে বাংলাদেশ সেনা, বিমান ও নৌবাহিনী।

আজ মঙ্গলবার রংপুর ও বগুড়ায় সেনাবাহিনীর ব্যবস্থাপনায় র্কমহীন অসহায় এবং
দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি/ইউনিট কোভিড-১৯ মহামারি মোকাবেলায় এতিম ও দুঃস্থ শিশুদের মধ্যে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণসহ মানবিক সহায়তামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। দেশব্যাপী দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপলক্ষে কাপড় ও খাদ্য সহায়তা দিয়েছে  নৌবাহিনী।

আজ মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশে রংপুর সেনানিবাস সংলগ্ন পার্শ্ববর্তী এলাকা ও কেরানির হাট হাইস্কুল মাঠে ৩০০টি কর্মহীন অসহায় এবং দুঃস্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া, আজ বগুড়া সেনানিবাস সংলগ্ন বীরগ্রাম এলাকায় ২৫০টি কর্মহীন অসহায় এবং দুঃস্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, তেল, আটা ছোলা, আলু, পেঁয়াজ, সাবান ও লবণসহ নিতা প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী।

সেনা ও পুলিশ সদস্যরা মানবিক সহায়তা প্রদান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিক নির্দেশনায় বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রাম ঘাঁটির পাশ্ববর্তী ৪০ নং ও ৪১ নং ওয়ার্ডে অন্তর্গত বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার ৩০৪ জন এতিম ও দুস্থ ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী, পাজামা ও থ্রী-পিচসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও, ঘাঁটিতে কর্মরত অস্থায়ী বেসামরিক কর্মচারীদের মাঝে পাঞ্জাবী ও শাড়ী বিতরণ করা হয়। বিমান বাহিনী র‌্যাডার ইউনিট, বগুড়া কর্তৃক ইউনিটের পাশ্ববর্তী বারপুর এলাকার বিভিন্ন মাদ্রাসার ৫০ জন এতিম ও দুস্থ ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি, পাজামা, টুপি ও থ্রী-পিসসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

নৌবাহিনীর কমান্ডার চট্টগ্রাম এর তত্ত্বাবধানে চট্টগ্রামের পতেংগা এলাকায় ৫০০ গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গী, পাঞ্জাবিসহ বিভিন্ন বয়সের বাচ্চাদের ইদের পোষাক তুলে দেয়া হয়।

এছাড়া নারায়ণগঞ্জের পাগলায় ৪০০ পরিবারের মাঝে এবং নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের তত্ত্বাবধানে স্থানীয় ৫০০ গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আটা, লবণ, সেমাই, দুধ, চিনি ও সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Tags: আইএসপিআরমানবিক সহায়তা
Previous Post

দেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপন আইনের সঙ্গে সাংঘর্ষিক

Next Post

মিতু হত্যায় স্বামী বাবুল আক্তারকে পিবিআইয়ের জিজ্ঞাসাবাদ

Next Post
বাবুল আক্তারকে পিবিআইয়ের জিজ্ঞাসাবাদ, মিতু হত্যার তদন্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিতু হত্যায় স্বামী বাবুল আক্তারকে পিবিআইয়ের জিজ্ঞাসাবাদ

আকাশে চাঁদ ও সূর্যাস্তের সুন্দর দৃশ্য, কালো আকাশে হালকা আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে ঈদ বৃহস্পতিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT