চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশকে কীভাবে ভালোবাসতে হয় তা শিখিয়েছে বাংলাদেশ

সোমা ইসলাম by সোমা ইসলাম
10:48 পূর্বাহ্ন 06, ডিসেম্বর 2017
in বাংলাদেশ
A A
স্টেটম্যান

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলো কলকাতার গণমাধ্যম। স্টেটম্যান কাগজের সেদিনের তরুণ সাংবাদিক মানস ঘোষ কলমকে অস্ত্র করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছিলেন। একাত্তরের ২৮ মার্চ তিনিই প্রথম বিদেশী সাংবাদিক হিসেবে বাংলাদেশের ভেতরে এসে পাকিস্তানী বর্বরতার চিত্র দেখে স্তম্ভিত হয়ে যান।

১৯৭১ সালে কলকাতা থেকে প্রকাশ হতো আনন্দবাজার, যুগান্তর, স্টেটম্যান, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, বসুমতি এবং অমৃতবাজার নামে ছয়টি খবরের কাগজ। তখনো সেখানে টেলিভিশন আসেনি, তবে ছিলো রেডিও আকাশবাণী কলকাতা।

সেসময়ের ইংরেজি কাগজ স্টেটম্যানের সাংবাদিক মানস ঘোষ বলছিলেন, সবগুলো গণমাধ্যমই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলে। ২৫ মার্চের হত্যাযজ্ঞের খবর পেয়ে অফিসের অনুমতি ছাড়াই রক্তাক্ত বাংলাদেশের পথে পাড়ি জমিয়েছিলেন খবরের জন্য।

তরুণ বয়সে জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে দেখেছেন সম্মুখযুদ্ধ। খুলনার ফুলতলায় দেখেছেন ১৪, ১৫ ও ১৬ ডিসেম্বরের শেষ লড়াই। যুদ্ধের পর সাংবাদিক হিসেবে পাওয়া তথ্যে বুঝেছিলেন বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র চলছে বাংলাদেশের ভেতরেই।

পরে স্টেটম্যানের সম্পাদক হয়ে তিনি অবসরে যান। যুদ্ধ দিনের স্মৃতি বলতে গিয়ে ঝাপসা হয়ে আসা চোখে ৮২ বছর বয়সী তুখোড় সাংবাদিক মানস ঘোষ বলেন, দেশকে কীভাবে ভালোবাসতে হয় তা তাকে শিখিয়েছে বাংলাদেশ।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: একাত্তরবাংলাদেশমানস ঘোষসাংবাদিকস্বাধীনতা
Previous Post

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

Next Post

৫১২ জিবি মেমোরির স্মার্টফোনে আসছে

Next Post
৫১২ জিবি মেমোরি

৫১২ জিবি মেমোরির স্মার্টফোনে আসছে

শত্রু

তুমুল যুদ্ধ শেষে ৬ ডিসেম্বর শত্রুমুক্ত হয় যশোর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT