চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর প্রচেষ্টা অব্যাহত আছে: প্রধানমন্ত্রী

তারিকুল ইসলাম মাসুম by তারিকুল ইসলাম মাসুম
3:04 অপরাহ্ন 19, নভেম্বর 2016
in বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারাই বাংলাদেশকে ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র বানাতে চেয়েছে। তাদের সে প্রচেষ্টা অব্যাহত আছে। সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকমুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সব শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার তৃণমূল মানুষের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গণভবন থেকে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় অনুষ্ঠান ও ভিডিও কনফারেন্সের কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

বক্তৃতায় প্রধানমন্ত্রী বিশ্ববদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের দেশ গঠন ও শিক্ষার উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

তিনি বলেন, “অ্যালামনাই হিসেবে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে, আমি যে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিয়ে কর্মস্থলে যোগ দিয়ে আজকে আমার জীবন-জীবিকাকে গড়ে তুলতে পারলাম, সেখানে আমি কী দায়িত্বটা পালন করলাম। কাজেই আজকে যে কোনো কাজের জন্য সরকার বা অন্য কেউ করে দেবে – এই মুখাপেক্ষী না থেকে অ্যালামনাই এসোসিয়েশন যদি উদ্যোগ নেয়, তার বিশ্ববিদ্যালয়ে কোনো হল বা লাইব্রেরি তৈরি, অথবা ডিজিটাল সেন্টার বা ল্যাবরেটরিতে সরঞ্জাম সরবরাহ করার কোনো একটি কাজ করতে পারে।”

“আমি জানি, এই বিশ্ববিদ্যালয়ের অনেকেই ব্যবসা-বাণিজ্য করে যথেষ্ট অর্থের মালিক। তারা হয়তো পয়সা খরচের জায়গাই পান না। সেই খরচটা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে করা যায়,” বলেন প্রধানমন্ত্রী।

পরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সমুদ্রে মৎস্য অনুসন্ধান ও গবেষণার জন্য রিসার্চ ভেসেলে pm2মিন অনুসন্ধানীর কমিশনিং করেন। এই জাহাজ বাংলাদেশের বিশাল সমুদ্রসীমায় মৎস্য সম্পদ গবেষণা করবে। প্রধানমন্ত্রী এর কমিশনিং করে বলেন, বাংলাদেশ যে ব্লু ইকোনমি পলিসি ঘোষণা করেছে তাতে মৎস্য বিষয়ক এ গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকের বিশাল সমুদ্রসীমাকে সরকার দেশের ব্যাপক উন্নয়নে কাজে লাগাতে চায়। সেই লক্ষ্যেই মিন অনুসন্ধানীর কমিশনিংয়ের উদ্যোগ নেয়া হয়েছে। এর সঙ্গে কোথায় কী ধরণের মাছ আছে এবং তা কীভাবে আহরণ করা যায় – এ নিয়ে কাজ করা হবে।

তাছাড়া গভীর সমুদ্রে মৎস্য আহরণের অভিজ্ঞতা বাংলাদেশের নেই উল্লেখ করে এ ব্যাপারে গবেষণা চালাতে আরও অনেকে সহায়তায় এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন জেলার মানুষের সঙ্গে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকবিরোধী মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রী বলেন, ২৪ বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জাতির জনকের হত্যার পর অবৈধ ক্ষমতা দখলকারীরা বাংলাদেশকে দরিদ্র থেকে দরিদ্রতর করতে চেয়েছে। দেশের উন্নতি না করে নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে। তারা কখনোই দেশের উন্নতি বা স্বাধীনতা চায়নি।

জাতির জনক বেঁচে থাকলে বাংলাদেশ বহু আগেই উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে মর্যাদা পেত বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। এ দেশে সন্ত্রাস-জঙ্গিবাদের কোনো স্থান হবে না।

পরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের বক্তৃতা শোনেন এবং তাদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ হাসিনা
Previous Post

ঢাকা ডায়নামাইটসের লক্ষ্য ১৫৮ রান

Next Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির যুদ্ধ শুরু

Next Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির যুদ্ধ শুরু

২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT