চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেবী দুর্গার বিদায়ে মণ্ডপে মণ্ডপে বেদনার সুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2017
in বাংলাদেশ
A A
দুর্গা পূজার শেষ দিন, মা দুর্গার বিদায়, ভক্তদের আবেগঘন মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙালি হিন্দু সম্প্রদায়ের মাতৃত্ব ও শক্তির প্রতীক দেবী দুর্গার আশীর্বাদ প্রার্থনায় মণ্ডপে-মণ্ডপে চলছে উৎসবের শেষ আনুষ্ঠানিকতা। এই উপলক্ষ্যে শনিবার সকালে রাজধানীর রমনা কালীমন্দিরে দেখা যায় আবির খেলা ও সিঁদুর পরানোর ধুম। একদিকে আনন্দ অন্য দিকে ত্রিনয়নী দেবী দুর্গার বিদায়ের বেদনার সুর ভক্তদের মাঝে।

নারী ভক্তরা নানা উপচারে ডালি সাজিয়ে নিয়ে আসেন। প্রত্যেকের ডালায় সিঁদুর। দেবীর চরণে সিঁদুর অর্পণের পর সেই সিঁদুর নিজের সিঁথিতে পরেন। তারপর পরিয়ে দেন মণ্ডপে আসা সধবাদের। পুরুষ ভক্তরা রঙ খেলে আনন্দ করছেন। জগন্নাথ হলে বাজছে বিদায়ী রাগ সংগীত। চলছে সিঁদুর রাঙানো ও দেবী দুর্গাকে বিদায়ের প্রস্তুতি।

জগন্নাথ হল মন্দিরের প্রধান পুরোহিত সাধন চক্রবর্তী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আজই মর্ত্যে মায়ের শেষদিন। সকাল ৯টা ৫৮ মিনিটে দর্পণ বিসর্জনের মাধ্যমে দেবীকে কৈলাসের পথে বিদায় জানানো হয়েছে।’

তিনি জানান, ১০ দিন আগে মহালয়ার পুণ্য তিথিতে দেবীকে মর্ত্যে আবাহনের মাধ্যমে যে উৎসবের সূচনা হয়েছিল, শনিবার সকালে বিজয়া দশমীতে ‘বিহিত পূজা’ আর ‘দর্পণ বিসর্জনে’ দুর্গা পূজার শাস্ত্রীয় সমাপ্তি হয়। বিকালে হবে প্রতিমা বিসর্জন।‘বাবার বাড়ি বেড়ানো’ শেষে আনন্দময়ী ফিরে যাবেন কৈলাসের দেবালয়ে। এবারের প্রার্থনা নিয়ে তিনি বলেন, ‘প্রথমে কচু ঘেচুর মাধ্যমে মহিষাসুর বা অশুভ শক্তির পূজা করা হয়েছে। তারপর সিদ্ধ চাল, কলা, চিড়াসহ নানা দ্রব্যে দেবীকে ভোগ নিবেদন করা হয়। তারপর শাপলা শালুকে দেবীকে পূজা দেওয়া হয়।

কৈলাসের পথে দেবীকে বিদায় জানিয়ে ভক্ত মানসী বড়ুয়া বলেন, ‘এক সমৃদ্ধশালী, সুখী বাংলাদেশের প্রার্থনা করেছি মায়ের কাছে।’

সিঁদুর খেলতে আসা অনামিকা মণ্ডল বলেন, ‘দুর্গতিনাশিনী দুর্গা যেন মনের সব কালিমা দূর করে সেথায় সুর শক্তি প্রতিষ্ঠা করেন, সমাজে সবাই যেন মিলেমিশে থাকতে পারি, সে প্রার্থনাই করেছি।’ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যেন আরও দৃঢ় হয় সে প্রার্থনা করেছেন প্রকৌশলী পি কে চৌধুরী ও শুক্লা সাহা।

জগন্নাথ হল মন্দিরের প্রধান পুরোহিত সাধন চক্রবর্তী জানান, ‘নগরীর অধিকাংশ মন্দিরের প্রতিমা বিকাল ৩টা নাগাদ পৌঁছাবে ঢাকেশ্বরীর জাতীয় মন্দিরে। তারপর ওয়াইজঘাটে হবে প্রতিমা বিসর্জন। উত্তরা, বনানী ও মিরপুরের প্রতিমা বিসর্জন হবে তুরাগ নদে। এছাড়া বালু নদ ও আশপাশের জলাশয়ে প্রতিমা বিসর্জন হবে।’

বিভিন্ন ঘাটে রাত ১০টা পর্যন্ত রাজধানীর ২৩১টি মণ্ডপের প্রতিমা একে একে বিসর্জন দেওয়া হবে বলে জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু।

Tags: দুর্গাপূজা
Previous Post

এবার অক্সফোর্ড থেকে সরানো হলো সু চি’র প্রতিকৃতি

Next Post

মিয়ানমারকে বাণিজ্যিকভাবে বয়কট করতে হবে: খন্দকার মোশাররফ

Next Post
খন্দকার মোশাররফের বক্তৃতা, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারকে বাণিজ্যিকভাবে বয়কট করতে হবে: খন্দকার মোশাররফ

তামিম বিষাদে অস্বস্তির সকাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT