চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেনমোহর নিয়ে জালিয়াতি কে করছেন, শাকিব না অপু?

মিতুল আহমেদ by মিতুল আহমেদ
1:54 অপরাহ্ন 09, ডিসেম্বর 2017
in বিনোদন
A A
অপু শাকিব ডিভোর্স

গোপন প্রেম, বিয়ে ও সন্তান হওয়ার খবর নিয়ে চলতি বছরের এপ্রিলে দেশের গণমাধ্যমে রীতিমত তোলপাড় তুলেছিলেন শাকিব-অপু দম্পতি। বছর শেষে ফের তোলপাড় সৃষ্টি করলেন তারা। তবে এবার ডিভোর্সের খবর নিয়ে। বিষয়টি আর এখন কারো অজানা নয়। শাকিব-অপুর ডিভোর্সের ব্যাপারে আর কারো কোনো প্রশ্ন নেই। সবকিছু জলের মতো পরিস্কার। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হতে যাচ্ছে তাদের।

তবে বেশকিছু বিষয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এরমধ্যে প্রধান বিতর্ক এবার তাদের ‘দেনমোহর’ নিয়ে।

শাকিবকে ভালোবেসে ধর্মান্তরিত হয়ে ২০০৮ সালের ১৮ এপ্রিল(মতান্তরে ১৬ মার্চ) গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস। কাগজে পত্রে নাম পরিবর্তন করে রাখেন অপু ইসলাম খান। মুসলিম শরীয়াহ মোতাবেক বিয়ে হয় তাদের। দেনমোহর দিয়েই অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব। ডিভোর্সের এই পর্যায়ে এবার তাদের এই ‘দেনমোহর’ নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

এতোদিন দেনমোহরের কথা না উঠলেও এবার শাকিব-অপুর ডিভোর্সের বিষয়টি যখন প্রায় নিশ্চিত তখন অপু ও শাকিবের মধ্যে ‘দেনমোহর’-এর অর্থের পরিমাণ নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব। দেন মোহরের অর্থের পরিমাণ নিয়ে শাকিব বলছেন এক কথা, আবার অপু বিশ্বাস বলছেন আরেক কথা। আসলে শাকিব-অপুর বিয়েতে দেনমোহরের পরিমাণ কতো ছিল?

অপুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন শাকিব। শিগগির বিচ্ছেদ করতে চান তিনি। অপু বিশ্বাস যদিও প্রথমে বিচ্ছেদের খবরে বিস্মিত হয়েছিলেন, এবং এই ডিভোর্স মেনে না নেয়ার কথাও বলেন। কিন্তু যখন দেখলেন বিচ্ছেদের সিদ্ধান্তে শাকিব অনড় তখন অপু বিশ্বাসও কষ্ট বুকে চেপে ডিভোর্স মেনে নেয়ার সিদ্ধান্তই নিলেন। কিন্তু ‘দেনমোহর’-এর অর্থের পরিমাণ নিয়ে নতুন করে শাকিব-অপুর শুরু হল মতানৈক্য।

কেননা, দেনমোহর-এর পরিমাণ শাকিব বলছেন সাত লাখ এক টাকা, অন্যদিকে অপু বলছেন দেনমোহরের পরিমাণ ছিলো ১ কোটি সাত লাখ টাকা! অর্থের দিক দিয়ে যা আকাশ-পাতাল ব্যবধান। প্রশ্ন উঠছে, দেনমোহর নিয়ে অসত্য উচ্চারণ কে করছেন? শাকিব না অপু?

এ ব্যাপারে শাকিব খানের আইনজীবী সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে চলমান ‘দেনমোহর’ বিতর্কে তিনি শনিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে বলেন, সাত লাখ এক টাকার দেনমোহর দিয়ে অপুকে বিয়ে করেছেন শাকিব খান। ডিভোর্স হলে সে টাকা তিনি অপুকে দিয়ে দিতে প্রস্তুত। এমনটাই তিনি আমাকে জানিয়েছেন। কিন্তু অপু বিশ্বাস এখন যে ‘এক কোটি সাত লাখ’ টাকা দেনমোহর হিসেবে দাবী করছেন এ ব্যাপারে আমার কিছু জানা নেই। প্রমাণ আছে কিনা এটাও জানি না।

কিন্তু সাত লাখ এক টাকা যে তাদের দেনমোহর ছিল এ ব্যাপারে শাকিব খান কি কাগজে কলমে আপনাদের কোনো প্রমাণ দেখিয়েছেন?-এমন প্রশ্নে আইজীবী জানান, না। এমন প্রমাণ দেখাননি। দেনমোহরের কোনো কাগজপত্র আমি দেখেনি। মৌখিকভাবে বলেছে।

কিন্তু এখন যেহেতু এই বিষয়টি নিয়ে তর্ক, বিতর্ক হচ্ছে সেক্ষেত্রেতো কাগজে কলমের প্রমাণটাই বিবেচ্য হবে? অপু যদি ‘এক কোটি সাত লাখ’ টাকা দেনমোহরের কোনো হলফনামা দেখাতে পারে, তখন?-এমন প্রশ্নে শাকিবের আইনজীবী বলেন, শুধু অপু বিশ্বাস নয়, এক্ষেত্রে যিনিই আদালতকে এমন প্রমাণ দিতে পারবেন সুষ্ঠু বিচার তার দিকেই যাবে। আর এগুলো শাকিব-অপুর নিজস্ব ব্যাপার।

শাকিব খানতো এখন একটি সিনেমার শুটিংয়ে ভারতে আছেন। ডিভোর্স নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর আপনার সঙ্গে শাকিব খান যোগাযোগ করেছেন কিনা জানতে চাইলে সিরাজুল ইসলাম বলেন, হ্যাঁ। যোগাযোগ হয়েছে। শাকিব সাহেবকেতো আমি আঙ্কেল ডাকি। তিনি আমাকে এককভাবে তাদের ডিভোর্স নিয়ে কোথাও কোনো সাক্ষাৎকার না দেয়ার জন্য বলেছেন।

Tags: অপু বিশ্বাসআইনজীবীডিভোর্সদেনমোহরবিচ্ছেদশাকিব খান
Previous Post

মুন্সিগঞ্জে আলু বীজ বপন করলো ক্ষুদে শিক্ষার্থীরা

Next Post

রোকেয়া দিবসে গুগল ডুডলে বেগম রোকেয়াকে শ্রদ্ধা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোকেয়া দিবসে গুগল ডুডলে বেগম রোকেয়াকে শ্রদ্ধা

ফার্ম দেখাশোনা করছেন আফজাল।

চাকরির পেছনে না ছুটে চাকরি দিচ্ছেন আফজাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT