চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেখি কত দ্রুত কামব্যাক করা যায়: সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 10, ডিসেম্বর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব সংবাদ সম্মেলনে কথা বলছেন, পেছনে বিভিন্ন স্পন্সর লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আট ম্যাচে ৫ উইকেট। ব্যাটে মাত্র ৮২ রান। পারফরম্যান্সই বলে দিচ্ছে নিজেকে হারিয়ে খুঁজছেন সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে জেমকন খুলনা গ্রুপ পর্ব শেষ করলেও তাদের সেরা খেলোয়াড় এখনো কক্ষপথে ফেরার লড়াইয়ে। বল হাতে কিছুটা কার্যকর হলেও ব্যাটে কিছুই করতে পারছেন না সাকিব।

বৃহস্পতিবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে ৮ রান করে বাজে শটে ফেরেন সাজঘর। খরা কাটিয়ে কবে অলরাউন্ড নৈপুণ্য দেখাবেন? ম্যাচ শেষে সাকিব বললেন, ‘জানি না(হাসি), দেখি কত দ্রুত কামব্যাক করা যায়। চেষ্টা থাকবে যেন ভালো করতে পারি। বাকিটা দেখা যাক।’

নিষেধাজ্ঞা শেষে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ দিয়ে মাঠের খেলায় ফিরেছেন সাকিব। বিশ্বকাপে ব্যাট হাতে যে ঝলক দেখিয়েছিলেন, তার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। অবশ্য হতাশাজনক পারফরম্যান্স নিয়ে খুব বেশি কথা বলেননি বিশ্বসেরা অলরাউন্ডার।

ঢাকার বিপক্ষে ২০ রানের হার নিয়ে সাকিব বললেন, ‘টি-টুয়েন্টি যেহেতু মোমেন্টামের খেলা, তিনদিনে একটা প্রভাব পড়তেই পারে। সুতরাং আমরা আবার রি-গ্রুপ করে নতুন করে শুরুর চেষ্টা করবো। যেহেতু একটা ম্যাচের ব্যাপার, আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে ভালো ফল সম্ভব।’

‘আমার মনে হয় উইকেট খুবই ভালো ছিল। দেখেন নিয়মিত উইকেট হারানোর পরও আমরা কত, ১৬-১৭ রানে হেরেছি (মূলত ২০ রানে)। আমরা যদি একটা বড় জুটি গড়তে পারতাম বা শুরুটা ভালো করতে পারতাম, যা আমরা পারিনি। পাওয়ার প্লে’র ৬ ওভারে আমরা ভালো ব্যাটিং করিনি। ওটা করতে পারলে ম্যাচটা আরও ভালো অবস্থায় যেতে পারত, শেষ দুই ওভারে আমাদের হাতে যদি উইকেট থাকত।’

ঢাকার দেয়া ১৮০ রানে লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দেড়শ পেরিয়ে অলআউট হয় খুলনা। এই নিয়ে শেষ দুটি ম্যাচ হারল তারকাসমৃদ্ধ দলটি। যদিও তারা বঙ্গবন্ধু কাপে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে আগেই।

Tags: জেমকন খুলনাবেক্সিমকো ঢাকামাশরাফীমাহমুদউল্লাহমুশফিকরবিলিড স্পোর্টসসাকিব
Previous Post

স্বপ্ন হলো সত্যি

Next Post

তরুণদের পারফরম্যান্সে আশার আলো

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে পারফরম্যান্স দেখাচ্ছেন, পুরস্কার হাতে তুলে নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণদের পারফরম্যান্সে আশার আলো

চ্যানেল আই অনলাইন এর জন্য বিশ্বসুন্দরী লিখতে বসে টানা ৭ দিন পৃথিবীর আলো দেখেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিশ্বসুন্দরী লিখতে বসে টানা ৭ দিন পৃথিবীর আলো দেখিনি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT