চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দৃষ্টিসীমায় ‘সুপার এইট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 09, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটাররা বিমানবন্দরে আসার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে মর্যাদার লড়াইয়ে জিততেই বাংলাদেশের দৃষ্টিসামীয় চলে এসেছে সুপার এইট। ‘ডি’ গ্রুপের শক্তিধর সাউথ আফ্রিকার বিপক্ষে সোমবারের ম্যাচ জিতলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে শান্তবাহিনীর। ডালাস থেকে রোমাঞ্চকর জয়ের স্বাদ নিয়ে দ্বিতীয় ম্যাচের ভেন্যু নিউইয়র্কে এখন টিম টাইগার্স।

দ্বিতীয় ম্যাচটা স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে। বাংলাদেশের সময় রাত সাড়ে আটটা। ভিন্ন আবহে ভিন্ন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বাংলাদেশের শেষ দুটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে।

লঙ্কানরা প্রোটিয়া ও টাইগারদের কাছে হেরে রানরেটেও অনেকটা পিছিয়ে পড়েছে। গ্রুপের সবচেয়ে তলানির দল এখন তারা। তাতে বাংলাদেশের সুপার এইটে খেলার সম্ভাবনাও উজ্জ্বল হয়ে উঠেছে। প্রত্যাশা অনুযায়ী হলে, বাংলাদেশকে আবার আসতে হবে মার্কিনমুলুকে। নয়ত ক্যারিবিয়ান অঞ্চল থেকে ফিরে আসতে হবে দেশে।

বাংলাদেশ বিশ্বকাপ অভিযানটা দীর্ঘ করতে চাইছে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে লো-স্কোরিং ম্যাচে রোমাঞ্চকর উত্তেজনার পর পাওয়া ২ উইকেটের জয় টাইগারদের বিশ্বকাপ নিয়ে স্বপ্নটা বড় করতে ভাবনার পথ উন্মুক্ত করে দিয়েছে।

কাগজে-কলমে বিশ্বকাপের অনেক ফেভারিট দলেরও সুপার এইটে ওঠা নিয়ে শঙ্কা আছে। বাংলাদেশের সামনে পথ পরিষ্কার। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলেই মিলবে সুযোগ।

দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানালেন, তাদের মূল লক্ষ্য দ্বিতীয় রাউন্ড। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘টুর্নামেন্টের শুরুর ম্যাচটা যদি কেউ জেতে তাহলে আত্মবিশ্বাস অন্য মাত্রায় চলে যায়। বিশ্বকাপে এটা (জয়) আমাদের খুব দরকার ছিল। আমরা ২ পয়েন্ট দিয়ে শুরু করেছি। আশা করছি যে এখানে যে ম্যাচটা আছে, পরে ওয়েস্ট ইন্ডিজে সেখানে আমরা আশা করছি আমাদের দল ভালো করবে।’

স্বস্তির জয়ের পর দলের ভেতরকার উদযাপন নিয়ে জানতে চাওয়া হলে জালাল ইউনুস বলেন, ‘আমরা আরও ভালো করি, আমাদের লক্ষ্য আসলে দ্বিতীয় রাউন্ডে যাওয়া।’

যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের ফলে দল মানসিক চাপে ছিল, জানালেন জালাল ইউনুস। সেটি আপাতত কেটে যাওয়ায় অন্যদের মতোই স্বস্তিতে বিসিবির এ পরিচালকও।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউইয়র্কবাংলাদেশ-সাউথ আফ্রিকাবাংলাদেশ২৪লিড স্পোর্টস
Previous Post

আর্জেন্টিনাকে অনেককিছু দেবেন তারা

Next Post

ঢাকা মেডিকেলে সাংবাদিকদের সঙ্গে যেন বিবাদ না হয়: স্বাস্থ্যমন্ত্রী

Next Post
বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেডিকেলে সাংবাদিকদের সঙ্গে যেন বিবাদ না হয়: স্বাস্থ্যমন্ত্রী

বিজিবির লোগো, বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিবির অভিযানে এক মাসে ১৫৭ কোটি টাকার পণ্য জব্দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT