দূষণ থেকে বাঁচতে চীনে বোতলজাত স্বচ্ছ বাতাস কেনার ধুম লেগে গেছে। আর এই বোতালজাত পাহাড়ি স্বচ্ছ বাতাস কানাডা থেকে কিনছে চীনারা। প্রতি বোতল স্বচ্ছ বোতলজাত বাতাস ২৮ ডলারে বিক্রি করে দেদার কামাই করছে কানাডা।
দূষণমাত্রা বিপজ্জনজ পর্যায়ে পৌঁছানোর পর চলতি মাসেই বেইজিংয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করে কর্তৃপক্ষ। একটা নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শহরের স্কুল-কলেজ ও নির্মাণ কাজ। রাস্তায় গাড়ির একটা অংশ বন্ধ করে নগরবাসীকে ঘরেই অবস্থান করতে বলা হয়েছে।
কানাডা বানফ ও লেক লুইস থেকে বোতলজাত করা স্বচ্ছ বাতাস চীনের কাছে বিক্রি করছে। প্রিমিয়াম অক্সিজেন কোম্পানির বানস পর্বতের বাতাস প্রতি বোতল ২৭ দশমিক ৯৯ ডলার ও লেক লুইসের প্রতি বোতল বাতাস ২৩ দশমিক ৯৯ ডলারে বিক্রি করছে।
কানাডা থেকে বোতলজাত বাতাসের বিক্রি দেখাশোনা করে ভিটালিটি এয়ার নামের একটি সংস্থা। এই সংস্থার একজন প্রতিনিধি হ্যারিসন ওয়াং ব্রিটেনের ডেইলি মেইল অনলাইনকে বলেন, বোতলজাত স্বচ্ছ বাতাস বিক্রির অফার ওয়েবসাইটে আপ হওয়ার সঙ্গে সঙ্গেই তা চীনাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে।
দুই মাস আগে থেকেই এই বোতলজাত বাতাস বিক্রি শুরু করেছে প্রিমিয়াম অক্সিজেন। তবে এই প্রথমবার একই সঙ্গে ৫০০ বোতল বাতাস চীনে পৌঁছেছে। এছাড়া আরো ৭০০ বোতল বাতাস চীনের পথে রয়েছে।
ওয়াং বলেন, দূষণ সমস্যার মধ্যে চীনাদের দৈনিক অল্প হলেও স্বচ্ছ বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ দিতে চাই। চীনে দূষণের বিরুদ্ধে অনেকদিন ধরেই কাজ করছে ‘ভিটালিটি এয়ার’।
তবে ‘ভিটালিটি এয়ার’ই একমাত্র কোম্পানি নয় যারা চীনে এই কাজ করছে। চীনের জানজিগাংয়ের একটি রেস্তোরাও সম্প্রতি এই ‘স্বচ্ছ বাতাস’ ব্যবসা শুরু করেছে।






