চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দু-একটা ভালো ছবি দিয়ে দেশীয় ইন্ডাস্ট্রি টিকতে পারবে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:54 অপরাহ্ন 09, জানুয়ারি 2018
in বিনোদন
A A
মিশা সওদাগর

এখনকার অভিনেতা-অভিনেত্রীরা ফোকাসে থাকতে চায়, কাজ নিয়ে ভাবেননা। আমি তিন-চার প্রজন্মদের সঙ্গে কাজ করেছি। আমার অভিজ্ঞতা তাই বলে। কিছুদিন আগে আমারই ভাই-ব্রাদার মালয়েশিয়ায় গিয়েছিল, তারা একবার ঠিকভাবে দেখল না, মালয়েশিয়ায় যাচ্ছি, কাগজপত্র ঠিক আছে কিনা! আমার ভাই-ব্রাদাররা বাইরের যাওয়ার জন্য যত সিরিয়াস, কাজ নিয়ে ওত সিরিয়াস না। কোনো সিনেমা পেলে স্ক্রিপ্ট নিয়ে অধ্যবসায় করতে অত সিরিয়াস হয় না। এজন্য আমাদের দেশে নতুন শিল্পী তৈরি হচ্ছেনা।কথাগুলো বলছিলেন চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর।

সোমবার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘পাগল মানুষ’ ছবির মুক্তি উপলক্ষে জনপ্রিয় এই খল অভিনেতা এসব কথা বলেন। মিশা বলেন, অভিনেতা-অভিনেত্রী হওয়া সহজ। কিন্তু শিল্পী হওয়া সহজ নয়। অতীত বর্তমানের অস্থি, মজ্জা সবকিছু নিমজ্জিত করতে হবে শিল্পী সত্ত্বার ওপর। যখন শিল্পী সত্বার ওপর ফোকাস করা হবে তখন কিছু একটা হবে। কিন্তু আমাদের নতুন প্রজন্মের মধ্যে এটার অভাব রয়েছে।

মিশা সওদাগর বলেন, ফিল্মের খুব বাজে সময় যাচ্ছে। বলা যায়, ফিল্ম এখন শেষের দিকে। বিক্ষিপ্তভাবে দু-একটা ছবি চলছে। যেমন আয়নাবাজি, ঢাকা অ্যাটাক। কিন্তু এই দু-একটা ছবি দিয়ে দেশীয় ইন্ডাস্ট্রি টিকে থাকতে পারবে না। কিন্তু এর মধ্যে ছোট ছোট আশার আলো দেখতে পাচ্ছি। আরিফ ইস্পাহানী, বদিউল আলম খোকন, শাহীন সুমন, ফারুকী, রাজরা ছবি বানাচ্ছে। এটা ভালো দিক।

তিনি বলেন, এখন যারা ছবি বানাচ্ছে বেশিরভাগই বিক্ষিপ্ত প্রযোজক। এদেরকে ভালো লাগিয়ে কিংবা বায়াস করে আনা হচ্ছে। তারা ক্ষতিগ্রস্ত হয়ে কিন্তু আর আসছে না। আমাদের দেশের প্রোপার প্রযোজক নেই। নিশ্চিত করে বলতে পারি যে দেশের শতভাগ পেশাদার প্রযোজক থাকবে না, সেদেশের ইন্ডাস্ট্রি টিকবে না। আমাদের প্রযোজক সমিতি নেই। তাহলে কী হবে? স্কুলই নেই, তাহলে ছাত্র ভালো হবে কীভাবে? আমাদের দৈনতার সুযোগ নিয়ে শিকারি, নবাবের মতো ইন্ডিয়ান দুএকটি ছবি চলতে পারে। কিন্তু দেশীয় ছবি ভালো যাচ্ছে না। এজন্য দরকার অসম্ভব সাধনা।

মিশা আরও বলেন, হাবিব নাকি একটি ভালো গানের জন্য তিন লাখ টাকায় চায়! আগে আমাদের সুবল দাস, সত্য সাহা, আলম খান সবাই গান নিয়ে বসতেন। আলাপ আলোচনা করে গান বানাতেন। গানের জন্য দর্শক একাধিকবার ছবি দেখতেন। এখন কী গান জনপ্রিয়তা পাচ্ছে? শেষ ১০ বছরে ছবির ৫ টি গান কী জনপ্রিয়তা পেয়েছে? শুধু হৃদয়ের কথা ছবি ‘ভালবাসব বাসবরে’ গানে মনে ধরেছে। গান যদি ঠিক না থাকে তাহলে ছবি কেন দেখবে দর্শক?

এই সংবাদ সম্মেলনে মিশা ছাড়াও উপস্থিত ছিলেন পাগল মানুষ ছবির অন্যান্য শিল্পী শাবনূর, ডন, শায়ের খান প্রমুখ। ১২ জানুয়ারি প্রায় ৭০ টির মতো সিনেমা হলে পাগল মানুষ মুক্তি পেটে যাচ্ছে। আর এই ছবির মাধ্যমে প্রায় পাঁচ বছর মুক্তি পেতে যাচ্ছে শাবনূরের ছবি। তার মুক্তি প্রাপ্ত সর্বশেষ ছবি ছিল কিছু আশা কিছু ভালোবাসা।

Tags: মিশা সওদাগর
Previous Post

আপসহীন নির্বাচন দিয়ে ঢাকায় ভোট উৎসব চায় ইসি

Next Post

ব্রাত্য মুমিনুলের দৃষ্টিনন্দন সেঞ্চুরি

Next Post
ফাইল ছবি

ব্রাত্য মুমিনুলের দৃষ্টিনন্দন সেঞ্চুরি

বৃষ্টি জয় করে পাকিস্তানকে হারালেন গাপটিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT