চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুশ্চিন্তা করবেন না, ছুটির জন্য প্রস্তুত হচ্ছি: পেলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 10, ডিসেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
বয়স্ক পেলে ছবি, স্মৃতি চিহ্নের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন পেলে। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ কিংবদন্তির অবস্থা স্থিতিশীল বলে নিশ্চিত করেছে। বড়দিনের আগেই বাড়ি ফেরার কথা জানিয়েছেন তার মেয়ে কেলি। এবার ব্রাজিলের ৮১ বছর বয়সী ফুটবল কিংবদন্তি নিজেই জানালেন, সুস্থ আছেন এবং প্রস্তুতি নিচ্ছেন ছুটির মৌসুম কাটানোর।

ভক্তদের উদ্দেশে ইনস্টাগ্রামে এক পোস্টে পেলে বলেছেন, চিকিৎসার অংশ হিসেবে ছোট ছোট কেমোথেরাপি সেশন চলছে তার। জানিয়েছেন, এটাই চলতি বছরের শেষ কেমোথেরাপি।

‘আমি আমার অর্জন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সর্বোপরি, প্রতিটা ছোট জয়ই উদযাপনের অংশ, তাই নয় কি?’ হাসপাতালে গাউন পরা মুষ্টিবদ্ধ ডানহাতের ছবি পোস্ট করে কিংবদন্তি লিখেছেন, ‘দুশ্চিন্তা করবেন না। ছুটির জন্য নিজেকে প্রস্তুত করছি।’

 

View this post on Instagram

 

A post shared by Pelé (@pele)

গত বুধবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন পেলে। ওইদিন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ‘আগামী কয়েক দিনের’ মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে। বৃহস্পতিবার তার মেয়ে কেলি জানান, দুই-তিন দিনের মধ্যে বাড়ি ফিরবেন তার বাবা।

গত সেপ্টেম্বরে কোলনে টিউমার অপসারণের অস্ত্রোপচার করতে হয়েছিল তিনবারের বিশ্বকাপজয়ী পেলের। তখন মাসখানেক হাসপাতালের পর্যবেক্ষণে ছিলেন তিনি। সে চিকিৎসাই চালিয়ে যেতে হচ্ছে পেলেকে।

Tags: কেমোথেরাপিপেলেফুটবল কিংবদন্তিব্রাজিললিড স্পোর্টস
Previous Post

আসপিয়ার যোগ্যতা ও আমাদের ঘুণে ধরা আইন

Next Post

৪ স্কুলছাত্রকে অপহরণের ঘটনায় ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

Next Post
বাংলাদেশ পুলিশ অভিযানে গ্রেপ্তার রোহিঙ্গা ও অপহরণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ স্কুলছাত্রকে অপহরণের ঘটনায় ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে অপহৃত ৪ শিক্ষার্থীর মধ্যে উদ্ধার ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT