চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্যোগ প্রশমনে কতটা প্রস্তুত আমরা?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
10:57 অপরাহ্ন 13, অক্টোবর 2018
in সম্পাদকীয়
A A
ঘূর্ণিঝড় তিতলি-বঙ্গোপসাগরে নিম্নচাপ

‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশে নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। মূলত দুর্যোগ মোকাবিলা এবং দুর্যোগ পরবর্তী সময়ে করণীয় বিষয়ে সচেতন করাই এ দিবসের উদ্দেশ্য।

স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভের ঠিক আগের বছরে ভয়াবহ এক ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বাংলাদেশ। ১৯৭০ সালের সেই ঘূর্ণিঝড়ে অন্তত ১০ লাখ মানুষ মারা গিয়েছিল। এর বাইরে অন্যান্য ক্ষতির পরিমাণ কেউ নিরুপণ করতে পারেনি। এতেই বোঝা যায়, কতটা ভয়ংকর ছিল সেই ঘূর্ণিঝড়ের মাত্রা।

সেই ঝড়ের পর সিডর, আইলা এবং সর্বশেষ ‘মোরা’র মতো অসংখ্য ঝড় দেখেছে বাংলাদেশ। কিন্তু ওই মাত্রায় প্রাণহানী আর কোনো প্রাকৃতিক দুর্যোগেই হয়নি। মোরায় ৬ জনের মৃত্যুর খবর জানা গেছে। আইলায় মারা গিয়েছিল দুই শতাধিক মানুষ। তবে অনেকাংশে শক্তিশালী ঘূর্ণিঝড় সিডরে নিহত হয় দুই হাজারের বেশি।

এমন পরিসংখ্যানের মানে দাঁড়াচ্ছে, ১৯৭০ সালের পর অনেক শক্তিশালী ঝড়ের কবলে পড়েও তুলনামূলক খুব একটা ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়নি বাংলাদেশকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে কেন তা হলো? এর বড় একটা কারণ দুর্যোগ নিয়ে জনসচেতনতা বেড়েছে। আধুনিক হয়েছে দুযোর্গ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত সব প্রতিষ্ঠান। প্রযুক্তির উন্নতিতে এখন অনেক অাগে থেকেই জানা যায় ঝড়ের খবর। সেই মতো প্রস্তুতিও নেয়া সম্ভব হয়।

কিন্তু প্রযুক্তির এমন উন্নতির যুগেও কি আমরা দুর্যোগ মোকাবিলা বা দুর্যোগ ব্যবস্থাপনায় খুব উন্নত পর্যায়ে আছি? আমরা দেখেছি, সাভারে রানা প্লাজা ধসের পর উদ্ধার কাজের নানা সীমাবন্ধতা। এমনকি এই কাজের জন্য নিয়োজিত প্রতিষ্ঠান ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতাও সেখানে খুব একটা সফল ছিল না। সাধারণ মানুষ এবং সবশেষে সেনাবাহিনীর উদ্ধারকারী দলকে সেখানে আসতে হয়েছিল।

এটা ঠিক বলে-কয়ে কোনো দুর্যোগ আসে না। কিন্তু তা মোকাবিলায় পূর্ব প্রস্তুতি থাকতে হয়। সেই ধরনের অবকাঠামো, সরঞ্জাম, প্রশিক্ষিত দল এমনকি দক্ষ স্বেচ্ছাসেবকদেরও প্রয়োজন হয়। তবেই বড় বড় দুর্যোগ মোকাবিলা অনেকটা সহজ হয়ে যায়।

আরেকটা বিষয় হলো, দুর্যোগ মোকাবিলায় সরকারের অনেক ভালো উদ্যোগের কথা প্রচারের অভাবে অনেক সময় সাধারণ মানুষ জানতে পারে না। যেমন; এখন যে কোনো দুর্যোগে বিনা পয়সায় ১০৯০ নম্বরে ডায়াল করে দুর্যোগের পূর্বাভাস, আবহাওয়া বার্তা জানা যায়। কিন্তু কয়জন এই সেবার কথা জানেন?

প্রকৃতির উপর মানুষের হাত না থাকলেও সবকিছুর পর যে কোনো দুর্যোগে মানুষের মৃত্যু এবং সম্পদের ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করতে হবে সেটাই বড় কথা। আমরা মনে করি, এক্ষেত্রে সরকারের পাশাপাশি সবাইকে উদ্যোগী হতে হবে।

Tags: দুর্যোগ
Previous Post

‘সেনাপ্রধানকে নিয়ে জাফরুল্লা চৌধুরীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন’

Next Post

বিকল্পধারার নতুন বিকল্প কী?

Next Post
ফাইল ফটো

বিকল্পধারার নতুন বিকল্প কী?

‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কখনোই প্রীতি নয়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT