চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্ভাগ্যজনক আউটে সাজঘরে জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 অপরাহ্ন 30, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড়ের উল্লাসে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দুই ওভারে উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। জাকির হাসানের পর ফিরে গেছেন মাহমুদুল হাসান জয়। প্রথম ইনিংসে ৮৬ রান করা জয় দুর্ভাগ্যজনক রান আউট হন। নাজমুল হোসেন শান্তর স্ট্রেইট ড্রাইভ ফলো থ্রুতে হাত ছোঁয়ান টিম সাউদি। বল আঘাত করে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্পে। ক্রিজের বাইরে থাকায় দুর্ভাগ্য সঙ্গী হয় জয়ের। ৪৬ বলে করে ফেরেন ৮ রান।

প্রথম ইনিংসের মতোই অ্যাজাজ প্যাটেলের শিকার হন জাকির হাসান। প্রথম ইনিংসে কাট করতে গিয়ে বোল্ড হয়েছিলেন এ বাঁহাতি। এবার পেছনের পায়ে খেলতে গিয়ে হলেন এলবিডব্লিউ। জাকিরের ৩০ বলে ১৭ রানের ইনিংসে ছিল দুটি চারের মার।

সিলেটে টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতির পর জাকিরের বিদায়ে ২৩ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ২৬ রানে বাংলাদেশ হারায় অপর ওপেনারকে। ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে প্রথম সেশনের বিরতি পর্যন্ত ভালোই লড়ছিলেন দুই টাইগার ওপেনার।

পরে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক জুটি গড়ে বাংলাদেশের সংগ্রহ নিয়ে গেছেন পঞ্চাশের কাছে।

বাংলাদেশের চেয়ে ৪৪ রানে পিছিয়ে থেকে বৃহস্পতিবার সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং শুরু করে নিউজিল্যান্ড। ৮ উইকেটে ২৬৬ থেকে তিনশ পেরোয় অনায়াসেই। কাইল জেমিসন ও টিম সাউদি নবম উইকেটে পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ে লিড এনে দেন।

আগেরদিন ৪ উইকেট দখল করা তাইজুল পঞ্চম শিকারের দেখা পাননি। তৃতীয় দিনের দুটি উইকেটই শিকার করেন মুমিনুল। ২৩ করা জেমিসনকে এলবিডব্লিউ করেন এ বাঁহাতি পার্টটাইম স্পিনার। পরে কিউই অধিনায়ক সাউদিকে বোল্ড করে গুঁড়িয়ে দেন নিউজিল্যান্ডকে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে বাংলাদেশ নিরাপদে প্রথম সেশনের এক ঘণ্টা পার করে দুই ওপেনারে ভর করে। বড় সংগ্রহের আশা জাগিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস থেমে গিয়েছিল তিনশ পেরিয়ে। নিউজিল্যান্ডের ক্ষেত্রেও হয়েছে এমনই। কেন উইলিয়ামসনের সেঞ্চুরির পরও খুব বেশিদূর যেতে পারেনি কিউই দলটি।

টাইগার বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম চারটি ও মুমিনুল হক তিন উইকেট তুলে নিলে ১০১.৫ ওভারে ৩১৭ রানে গুটিয়ে যায় কিউই দল। স্বাগতিকদের প্রথম ইনিংস থেমেছিল ৩১০ রানে।

Tags: জয়বাংলাদেশ-নিউজিল্যান্ডমুমিনুললিড স্পোর্টসল্যাথামশান্তসিলেট টেস্ট
Previous Post

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ডিআরইউ নির্বাচন

Next Post

হরতালের সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Next Post
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিক্ষোভ মিছিল, হরতালের সমর্থনে. Channel i News - চ্যানেল আই নিউজ

হরতালের সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নেতা মোশাররফের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের নির্বাচনের পর বিএনপির বিলুপ্তি ঘটবে: কৃষিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT