চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্বৃত্তদের ছোঁড়া এসিডে একই পরিবারের ৪ জন দগ্ধ

শাকের আদনান by শাকের আদনান
2:33 অপরাহ্ন 07, এপ্রিল 2016
in বাংলাদেশ
A A

রাজধানীতে দুর্বৃত্তদের ছোঁড়া এসিডে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধদের একজন মাহফুজা আক্তার সুবর্ণা অভিযোগ করেছেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে তার স্বামী দুর্বৃত্তদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ তার স্বামী সুরুজকে আটক করেছে।

বিয়ের পর থেকেই স্বামী সুরুজ আলম খানের নির্যাতনের শিকার হয়ে আসছিলেন বলে দাবি করেন সুরুজের তৃতীয় স্ত্রী সুবর্ণা।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে রাজধানীর মিরপুরের রূপনগরের বাসায় ঘুমিয়ে ছিলেন সুবর্ণা এবং তাদের মেয়ে। ভোরে সুরুজ বাসা থেকে বের হয়ে আরো দুজনকে সঙ্গে নিয়ে ফিরে আসেন। সুবর্ণা দরজা খুলে দিলে স্বামীর উপস্থিতিতেই মুখোশধারী একজন তার দিকে এসিড ছুঁড়ে মারে।

সুবর্ণা বলেন, দরজায় টোকা মেরে বলে, সুবর্ণা তোমার দেশ থেকে লোক আসছে। উনি পাশে দাঁড়ানো ছিলো। দুইটা লোক ছিলো একটা কালো লম্বা, মুখ খোলা, সেই ঘরের ভেতরে ঢুকছে। একজন মুখোশ পরা ছিলো, সে আর আমার স্বামী পাশাপাশি দাঁড়ানো ছিলো।

ডাক্তাররা বলেন, এসিড পানির মতো করে ছিটিয়ে দিয়েছে তাই সারা শরীরের ছিঁটেফোটা করে আক্রান্ত হয়েছে। পুরো শরীরে মোট ১১ শতাংশ পুড়ে গেছে। মুখ সবচেয়ে বেশি পুড়ে গেছে।

তাকে বাঁচাতে গিয়ে সুরুজ খানের দ্বিতীয় স্ত্রী এবং সুবর্ণার মেয়েও এসিডের শিকার হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। 

এসিড লাগে সুরুজের গায়েও। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সুরুজকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্বামীর হাতও খানিকটা আক্রান্ত হয়েছে। পারিবারিক বিরোধের জেরেই এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি।

পুলিশ বলে, মেয়ে আক্রান্ত হয়েছে, তৃতীয় স্ত্রী সুবর্ণা আক্রান্ত হয়েছে আর দ্বিতীয় স্ত্রীও খানিকটা আক্রান্ত হয়েছে।

দোষীদের চিহ্নিত করতে তদন্ত করছে রূপনগর থানা পুলিশ।

Tags: এসিড দগ্ধ
Previous Post

তখন যেনো বলবেন না: মাইয়্যা মাইনষের এইসব করতে নাই

Next Post

আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট

Next Post

আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট

চ্যাম্পিয়ন ড্যান্সের সঙ্গে এলইডি স্ট্যাম্পসও থাকছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT