চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্বার মাহমুদউল্লাহর ব্যাটে শেষ চারে খুলনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:29 অপরাহ্ন 04, ডিসেম্বর 2016
in স্পোর্টস
A A

অধিনায়ক মাহমুদউল্লাহ’র দুর্বার ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটসকে ছয় উইকেটে হারিয়ে অসাধারণ এক জয় তুলে শেষ চারে জায়গা করে নিয়েছে খুলনা টাইটান্স। ঢাকার দেওয়া ১৫৯ রানের লক্ষ্যে অধিনায়ক মাহমুদউল্লাহ’র বীরোচিত ব্যাটিংয়ে ১২ বল বাকি রেখে ও চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় খুলনা।

মাহমুদউল্লাহ রিয়াদ ২৮ বলে পাঁচটি জয় ও দুটি ছয়ে ৫০ রান করে মেহেদি মারুফের এক অসাধারণ ক্যাচে ড্রেসিং রুমে ফেরেন।
ঢাকার বোলারদের মধ্যে রবি বোপারা দুটি উইকেট নেন।

ডু অর ডাই ম্যাচে জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সাকিবের করা ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ফ্লেচার। ফলে চাপের মুখে পড়ে যায় খুলনা। শুরুতেই উইকেট হারানোর পর খোলসবন্দী হয়ে পড়েন হাসানুজ্জামান ও মজিদ।

তবে চতুর্থ ওভার থেকেই আক্রমণাত্মক হয়ে উঠেন হাসানুজ্জামান। সাকিব ওই ওভারে ছক্কা মেরে খুনে মেজাজে ফেরা শুরু করেন। এরপর বেটনের করা পঞ্চম ওভারে চার হাঁকিয়ে খুলনা শিবিরকে উজ্জীবিত করেন হাসানুজ্জামান।

নিজের তৃতীয় ওভারেও হাসানুজ্জামানের ঝড়ের সামনে পড়েন সাকিব। ঢাকার অধিনায়কের করা ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকানোর পর শেষ বলে মারেন চার। এরপর সেকুগে প্রসন্নর করা অষ্টম ওভারে ছক্কা হাঁকিয়ে খুলনাকে চাঙা করেন দলটির এই ওপেনার।
নবম ওভারে রবি বোপারা আক্রমণে এনে হাসানুজ্জামানের ‘ঝড়’ থামান। বোপারার ওভারের প্রথম বলে লং-অনে বেটনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন হাসানুজ্জামান।মাত্র ১৯ বলে তিনটি করে চার-ছক্কা হাঁকিয়ে ৪০ রান করেন তিনি। এর আগে মজিদকে নিয়ে ৫২ রানের জুটি বাঁধেন হাসানুজ্জামান।

এরপর মজিদ ও মাহমুদউল্লার ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে খুলনা। ৪৬ রানের জুটি গড়ে দলীয় ১০৭ রানে প্যাভিলনে ফেরে মজিদ (২১)।

চতুর্থ উইকেট জুটিতে বেনি হোওয়েল ও মাহমুদউল্লাহ’র ৪৪ রানের জুটি খুলনার জয় তরান্বিত করে।জয় থেকে সাত রান দূরে মাহমুদউল্লাহ আউট হয়ে গেলেও হোওয়েল ও পুরান দলের জয় নিশ্চিত করেন।

এর আগে টস হেরে সাঙ্গাকারার ৫৯ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে ঢাকা।
খুলনার বোলারদের মধ্যে জুনায়েদ খান তিনটি উইকেট নেন।

Tags: বিপিএল টি২০ ২০১৬
Previous Post

বিএনপি চেয়ারপারসন ধূম্রজাল তৈরির চেষ্টা করছেন: স্বাস্থ্যমন্ত্রী

Next Post

সেমিফাইনালে আমরা প্রেসারেই থাকব: সুজন

Next Post

সেমিফাইনালে আমরা প্রেসারেই থাকব: সুজন

নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার দাবি জানিয়েছে বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT