চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির সঙ্গে আপোস না করে বিহারের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:56 অপরাহ্ন 26, জুলাই 2017
in আন্তর্জাতিক
A A

ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পদত্যাগ করায় রাজ্যটির জোট সরকারের পতন হয়েছে। বুধবার পটনার রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে নীতীশ কুমার নিজেই ভেঙে দেন সরকার। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

তবে আপাতত কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশকেই কাজ করতে বলেছেন রাজ্যপাল। ইস্তফা দেওয়ার পর রাজভবন থেকে বের হওয়ার পর নীতীশ কুমার বলেছেন, ‘‘দুর্নীতির সঙ্গে আপোস করতে পারব না, তাই সরে এলাম।’’

‘‘গত ১৫ দিন ধরে আমি অনেক চেষ্টা করেছি এই জোট সরকারকে বাঁচানোর। কিন্তু আমার পক্ষে আর এই সরকারের নেতৃত্ব দেওয়া আর সম্ভব ছিল না।’’

তার প্রশ্ন, ‘আমি যেখানে নোটবন্দিকে সমর্থন করেছি, বেনামি সম্পত্তির বিরুদ্ধে অভিযানকে সমর্থন করেছি, সেখানে তেজস্বীর বিরুদ্ধে বেনামি সম্পত্তি রাখার অভিযোগ ওঠার পরেও আমি তাকে সমর্থন করব কী করে?’

মহাজোট সরকারের বৃহত্তম শরিক তথা লালুপ্রসাদের দল আরজেডি-র সঙ্গে বেশ কিছু দিন ধরেই নানা ইস্যুতে টানাপড়েন চলছিল নীতীশ কুমারের। দুর্নীতির মামলায় লালু এবং তার ছোট ছেলে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বীপ্রসাদ যাদব সিবিআই তদন্তের মুখে পড়ায় সেই টানাপড়েন আরও বেড়েছিল।

অবিলম্বে তেজস্বীর পদত্যাগ চেয়েছিলেন নীতীশের দল জেডি(ইউ)। নীতীশ নিজে প্রথম কয়েক দিন নীরব থাকার পর নিজেও জানান, তেজস্বীর পদত্যাগই কাম্য। কিন্তু লালুপ্রসাদ এবং তার দল তেজস্বীর পাশেই ছিল। তেজস্বী পদত্যাগ করবেন না বলে আরজেডি-র তরফে বার বার জানানো হচ্ছিল।

আরজেডির বক্তব্য, তেজস্বীর নামে অভিযোগ উঠেছে মানেই এই নয় যে তিনি অপরাধী। নীতীশকে আক্রমণ করে আরজেডি নেতারা বলেছিলেন, ‘মুখ্যমন্ত্রী নিজেও কোনও সাধু-সন্ত নন।’

বুধবার সকাল থেকেই আরজেডি-র তরফে আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল যে নীতীশ কুমার নিজের মন্ত্রিসভা থেকে উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে বরখাস্ত করতে পারেন। তাই লালু নিজেও এ দিন নীতীশের বিরুদ্ধে বলেন, ‘‘নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী আমিই বানিয়েছিলাম। এ বার তাকেই ঠিক করতে হবে যে তিনি মহাজোটের ভার বহন করতে পারবেন কি না।’’

কিন্তু তেজস্বীকে বরখাস্ত না করে সন্ধ্যায় নিজেই মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন। নীতীশ বলেছেন, ‘‘আমি কাওকে পদত্যাগ করতে বলিনি। অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে আমি নিজেই সরে দাঁড়িয়েছি।’’

তেজস্বী যাদব এবং লালুপ্রসাদ যাদবের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছিল বলে নীতীশ জানিয়েছেন। তার কথায়, ‘‘আমি তেজস্বীকে বলেছিলাম, তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে কি না তা ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিতে। তিনি এবং লালু যেহেতু কোনও ব্যাখ্যা দেননি, তাই মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানো ছাড়া আর কোনও পথ আমার আমার সামনে খোলা ছিল না।’’

Tags: বিহার
Previous Post

চঞ্চল মাহমুদ হাসপাতালে

Next Post

ট্রাম্পের প্রথম স্ত্রীর সঙ্গে দেখা হলো মল্লিকার  

Next Post
মল্লিকা শেরওয়াত

ট্রাম্পের প্রথম স্ত্রীর সঙ্গে দেখা হলো মল্লিকার  

চেস্টার বেনিংটন

লিংকিন পার্কের ‘আত্মহত্যা প্রতিরোধক’ ওয়েবসাইট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT