চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির অভিযোগে ঘোর সংকটে ফিফা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:33 অপরাহ্ন 27, মে 2015
in স্পোর্টস
A A

ফুটবলের
নিয়ন্ত্রক সংস্থা ফিফার ১৪ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার ও
অবৈধ প্রভাব বিস্তারের অভিযোগ এনেছে মার্কিন অপরাধ তদন্ত বিভাগ এফবিআই। এর
আগে সুইজারল্যান্ডের জুরিখ থেকে সাত কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ।

ফিফার বিরুদ্ধে
দুর্নীতির অভিযোগ অনেক দিন ধরেই। এবার মার্কিন অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার
হলেন ফিফার সাত কর্মকর্তা। তারা হলেন সহ সভাপতি জ্যাক ওয়ার্নার, নিকোলাস
লিওজ, ইগুইনো ফিগুয়েরেদো,  ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি হোসে মারিয়া
মারিন, কোস্টারিকা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এডুয়ার্ডে লিও, 
ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল এসকুইভেল এবং কনক্যাকাফ সভাপতি
জেফরি ওয়েব।

এফবিআই বলছে, ২৪ বছর ধরে ফিফার
গভার্নিং বডির কর্মকর্তারা নয় ছয় করে হাতিয়ে নিয়েছে প্রায় ১ শ’ কোটি ডলার।
২০১০ সালে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ সত্ত্ব পাইয়ে দেওয়ায় ঘুষের
লেনদেন হয়েছে। গ্রেফতার সাতজনই শুধু নয় আরো সাত কর্মকর্তার বিরুদ্ধেও
অভিযোগ রয়েছে মার্কিন কর্তৃপক্ষের।

আগামীকাল
ফিফা সভাপতি নির্বাচনের আগে দুর্নীতির এই অভিযোগ কঠিন চ্যালেঞ্জের মুখে
ফেলেছে ফিফাকে। সুইস পুলিশও নতুন করে খতিয়ে দেখছে অভিযুক্তরা 
রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপ ও কাতারে ২০২২ বিশ্বকাপ স্বত্ব নিয়ে ঘুষ নিয়েছিলো
কি-না।

অভিযোগ প্রমাণ হলে তাদের ২০ বছরের জেল
হতে পারে। ফুটবলের জন্য এই সময়কে কঠিন আখ্যা দিয়ে ফিফা প্রেসিডেন্ট সেপ
ব্ল্যাটার বিবৃতিতে বলেছেন, দুর্নীতিবাজ কর্মকর্তাদের সংস্থাটি থেকে
বরখাস্ত করা হবে।

ফিফা কংগ্রেসের দু’দিন
আগে সংস্থাটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় ইউরোপিয়ান ফুটবল
অ্যাসোসিয়েশন ইউয়েফা আজকের মধ্যে ফিফা প্রেসিডেন্ট নির্বাচন বাতিলের দাবি
জানিয়েছে। তা না হলে তারা নির্বাচন বয়কটের হুমকি
দিয়েছে।

Tags: ফিফা
Previous Post

আমির, শাহরুখকে ধন্যবাদ জানালেন বন্ধু সালমান

Next Post

অধিকার আদায়ে আগুনে আত্মাহুতী দিলেন তিব্বতীয় নারী

Next Post

অধিকার আদায়ে আগুনে আত্মাহুতী দিলেন তিব্বতীয় নারী

৪ সপ্তাহের মধ্যে মীর কাসেমের আপিল সারসংক্ষেপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT